ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

গাজায় যুদ্ধাপরাধের তদন্ত চায় বাংলাদেশসহ পাঁচ দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
  • ১৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ফিলিস্তিনে ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসি’র কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশসহ পাঁচ দেশ।

সামাজিক যোগাযোগমাধ্যম বিবৃতিতে আইসিসির প্রসিকিউটর করিম খান জানান, ২০১৪ সালে যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আইসিসির একটি তদন্ত চলছে। এবার ৭ অক্টোবর থেকে গাজায় সংঘাত এবং সহিংসতার ঘটনাও তদন্তের আওতায় আনা হচ্ছে।

বাংলাদেশ ছাড়া আবেদনকারী বাকি দেশগুলো হলো দক্ষিণ আফ্রিকা, বলিভিয়া, কমরোস ও জিবুতি।

আবেদনে ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে আইসিসিকে জরুরি ভিত্তিতে মনোযোগ দেয়ার অনুরোধ জানানো হয়।

প্রসিকিউটর জানান, এরইমধ্যে ফিলিস্তিনে অপরাধের উল্লেখযোগ্য তথ্য ও প্রমাণ সংগ্রহ করেছেন তারা।

প্রসঙ্গত, ২০০২ সালে রোমান সংবিধির ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয় আইসিসি। সেই সংবিধি অনুযায়ী কোনো সদস্যরাষ্ট্র যদি বাইরের কোনো রাষ্ট্রের হামলার শিকার হয় এবং ওই হামলাকারী রাষ্ট্র যদি আন্তর্জাতিক অপরাধ আদালত সনদে স্বাক্ষরকারী কিংবা স্বীকৃতি দানকারী দেশ নাও হয় তাহলেও ওই রাষ্ট্রের বিরুদ্ধে তদন্ত করতে পারবে আইসিসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

গাজায় যুদ্ধাপরাধের তদন্ত চায় বাংলাদেশসহ পাঁচ দেশ

আপডেট টাইম : ১১:৫১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩