ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

রাষ্ট্রপতিতে ঈদ শুভেচ্ছা জানাতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০১৬
  • ৫৬৭ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় প্রধানমন্ত্রী দেশের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এছাড়াও প্রধানমন্ত্রী সম্প্রতি তাঁর বুলগেরিয়া, জাপান ও সৌদি আরব সফরের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান।

রাষ্ট্রপতি তাঁর সদ্য সমাপ্ত ভূটান সফরের বিভিন্ন দিক নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।

এর আগে প্রধানমন্ত্রী বঙ্গভবনে এসে পৌঁছলে রাষ্ট্রপতি তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। রাষ্ট্রপতির সহধর্মিনী রাশিদা খানম এ সময় উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সচিবরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘গ্লোবাল উইমেন লিডার্স ফোরাম’-এ যোগদানের জন্য ১৭ থেকে ২১ মে পর্যন্ত বুলগেরিয়া সফর করেন। তিনি জি-৭ আউটরিচ সম্মেলনে যোগদানের জন্য ২৬ থেকে ৩০ মে পর্যন্ত জাপান সফর করেন। তাছাড়া তিনি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ-এর আমন্ত্রণে ৫ দিনের সফরে ৩ জুন সৌদি আরব সফর করেন।

রাষ্ট্রপতি আব্দুল হামিদ ভুটানের রাজা জিগমে খিসার নামগায়েল ওয়াংচুকের আমন্ত্রণে ১ থেকে ৪ জুলাই পর্যন্ত ভুটান সফর করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

রাষ্ট্রপতিতে ঈদ শুভেচ্ছা জানাতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১১:৩৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০১৬