ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মার্কিন প্রতিষ্ঠান থেকে এলএনজি কিনবে পেট্রোবাংলা, চুক্তি সই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৮:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
  • ১৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্র থেকে বছরে আরও ১ মিলিয়ন টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার চুক্তি করলো বাংলাদেশ।

বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যায় দেশটির এক্সিলারেট এনার্জির সঙ্গে দীর্ঘমেয়াদী এই চুক্তি সই করে পেট্রোবাংলা।

মার্কিন এই প্রতিষ্ঠানটি কক্সবাজারের মহেশখালীতে ভাসমান টার্মিনাল তৈরি করে। আর ২০১৮ সালের আগস্ট থেকে পেট্রোবাংলাকে এলএনজি সরবরাহ করছে তারা। দৈনিক গ্যাস সরবরাহের প্রায় ২৫ ভাগ আসছে এক্সিলারেট এনার্জি থেকে। এবার ২০২৬ থেকে পরবর্তী পনের বছর অর্থাৎ ২০৪১ সাল পর্যন্ত তাদের কাছ থেকে এলএনজি কেনার চুক্তি করলো পেট্রোবাংলা। এর ফলে বছরে মিলিয়ন টন এলএনজির সরবরাহ নিশ্চিত করলো জ্বালানি বিভাগ। এরমধ্যে ২০২৬ ও ২০২৭ সালে ০.৮৫ এমটিপিএ এলএনজি সরবরাহ করা হবে। এরপর ২০২৮ থেকে ২০৪০ সাল পর্যন্ত মার্কিন প্রতিষ্ঠানটি প্রতি বছর ১ এমটিপিএ এলএনজি সরবরাহ করবে।

আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে এই খাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও বড় প্রকল্প বাস্তবায়নের কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, আমি বিশ্বাস করি, আগামী পনের বছর এদেশের জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই চুক্তি।

দুষ্কৃতকারীরা দেশের অর্জন ধ্বংসের চেষ্টা করছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। তা প্রতিরোধে মার্কিন ব্যবসায়ীদের এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

এই অনুষ্ঠানে এক্সিলারেট এনার্জির শীর্ষ কর্মকর্তারা উল্লেখ করেন, এলএনজির সবচেয়ে গতিশীল বাজারগুলোর অন্যতম বাংলাদেশ।

চুক্তিতে পেট্রোবাংলার বোর্ড সচিব রুচিরা ইসলাম এবং এক্সিলারেট এনার্জির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট র‍্যামন ওয়াংদি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মার্কিন প্রতিষ্ঠান থেকে এলএনজি কিনবে পেট্রোবাংলা, চুক্তি সই

আপডেট টাইম : ১১:৫৮:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩