ঢাকা ১২:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পিটার হাসের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন আ.লীগের এমপি সাবের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
  • ১১২ বার

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও ঢাকা-৯ আসনের সংসদ সদস্য (এমপি) সাবের হোসেন চৌধুরীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার রাজধানীর পরীবাগে সাবের হোসেন চৌধুরীর বাসায় প্রায় দুই ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়।

জানা যায়, আজ দুপুর ২টার দিকে সাবের হোসেন চৌধুরীর বাসায় ঢোকেন পিটার হাস। সেখান থেকে বিকেল ৪টার দিকে বেরিয়ে যান তিনি। এ সময় সংবাকর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি মার্কিন রাষ্ট্রদূত।

তবে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের একটি গতিশীল ও বিস্তৃত সম্পর্ক রয়েছে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় এই অংশীদারত্বকে আরও গভীর ও সমৃদ্ধ করার বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে।

এর আগে, গত ৩ নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে  ‘রুদ্ধদ্বার’ বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত। সেদিন কী নিয়ে আলোচনা হয়, কোনো পক্ষই সে বিষয়ে সংবাদমাধ্যমকে জানায়নি।

এ ছাড়া গত ৩১ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে বৈঠক করেন পিটার হাস। পরে গণমাধ্যমকর্মীদের বলেন, নির্বাচন ঘিরে রাজনৈতিক সহিংসতা কোনোভাবেই কাম্য নয়। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে শর্তহীন সংলাপে বসার আহ্বানও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পিটার হাসের সঙ্গে বৈঠক নিয়ে যা বললেন আ.লীগের এমপি সাবের

আপডেট টাইম : ১২:১২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩