ঢাকা ১২:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অতিরিক্ত ডিআইজি করা হলো ১২ পুলিশ কর্মকর্তাকে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৩:২৮ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
  • ১২৬ বার

পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি (অতিরিক্ত উপ-মহাপরিদর্শক) হয়েছেন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১২ কর্মকর্তা।

সোমবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাহবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের এ পদোন্নতি দেওয়া হয়।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- চট্টগ্রাম সিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আব্দুল ওয়ারীশ, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার আশরাফ হোসেন, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ আশরাফ হোসেন, কুষ্টিয়ার পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান এবং এ বি এম মাসুদ হোসেন।

এ ছাড়াও ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ, খুলনা অঞ্চল নৌ-পুলিশের মোহাম্মদ শরিফুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, যশোরের পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদার এবং ডিএমপির ডিসি আসমা সিদ্দিকা মিলিকে অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অতিরিক্ত ডিআইজি করা হলো ১২ পুলিশ কর্মকর্তাকে

আপডেট টাইম : ১১:৪৩:২৮ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩