ঢাকা ১২:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জানা গেল অবরোধে বাস-ট্রেন-লঞ্চ চলবে কিনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪২:১০ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
  • ১৫৮ বার

রোববার থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি ও জামায়াত। আগামীকাল শুরু হতে যাওয়া এই অবরোধে ঢাকায় গণপরিবহন চলবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পরিবহন মালিক সমতি। একইসঙ্গে ট্রেন ও লঞ্চ চলাচল করবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (৫ নভেম্বর) ঢাকা মহানগর সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক গোলাম সামদানী বলেন, আগের মতই গাড়ি চলাচল করবে।

অবরোধে কোনো গাড়ি বন্ধ থাকবে না।

তবে এর আগে তিন দিনের অবরোধে ঘোষণা দিয়ে গাড়ি চলাচলের কথা বললেও ঢাকায় গণপরিবহন ছিল সীমিত। ঢাকার বাইরে দূরপাল্লার অনেক কাউন্টার ছিল বন্ধ। মালিক সমতি জানিয়েছিল যাত্রী সংকটে গাড়ি বন্ধ রয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) জনসংযোগ কর্মকর্তা হিটলার বল বলেন, বিআরটিসির বাস চলাচল করবে।

কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, অবরোধে ট্রেনের কোনো সময়সূচির পরিবর্তন হবে না। ট্রেন সময়মতো চলবে।

লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী  জানান, লঞ্চ চলাচল যাত্রীর ওপর নির্ভর করবে। তবে বন্ধ থাকবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জানা গেল অবরোধে বাস-ট্রেন-লঞ্চ চলবে কিনা

আপডেট টাইম : ১১:৪২:১০ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩