ঢাকা ০৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ তালবাহানায় আটকে গভর্নিং বডি নির্বাচন, প্রশ্নের মুখে আইডিয়াল কর্তৃপক্ষ অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান গ্লোবাল পিস ইনডেক্স ২০২৬ দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ ক্রমান্বয়ে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করা হবে পুরস্কারের গাড়ি মাকে উপহার দেবেন তাওহীদ হৃদয় ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ জিয়াউর রহমানের জীবন ও দর্শন নিয়ে গবেষণার আহ্বান ফখরুলের পাখির চোখে সীমান্ত পাহারার ছক, কঠোর নজরদারি বাড়াচ্ছে সরকার বেনজীরের গ্রেপ্তারের খবরে আনন্দিত পরীমণি

চরম বর্বরতা, জন্মসনদের আগেই মৃত্যুসনদ পেল নবজাতক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৭:১০ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
  • ১৭৯ বার

গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বিগত তিন সপ্তাহের এই বর্বর আগ্রাসনে রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে নিহতের সংখ্যা বেড়ে আট হাজার পাঁচজনে দাঁড়িয়েছে। এর মধ্যে শিশু রয়েছে তিন হাজার ৩২৪ জন।

ইসরায়েলি বর্বর আগ্রাসনের শিকার হয়ে জন্মের একদিন পরই নিহত হয়েছে ফিলিস্তিনি এক নবজাতক। তার নাম রাখা হয়েছিল উদয় আবু মোহসেন।

গত ২৮ অক্টোবর তার জন্ম হয়। পরদিন ২৯ অক্টোবরই ইসরায়েলি বোমায় পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছে শিশুটি। জন্মসনদ ইস্যু হওয়ার আগেই মৃত্যুসনদ পেল উদয়। ইসরাইলি বোমা যখন মোহসেনদের বাড়িতে আঘাত হানে, তখন সে ছিল মায়ের কোলে।

কাফনে মোড়ানো উদয় আবু মোহসেনের লাশের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করেছেন ফিলিস্তিনের ফটোসাংবাদিক বেলাল খালেদ। গাজায় ইসরাইলি বাহিনীর হত্যা ও ধ্বংসযজ্ঞের প্রামাণ্য নথি সংরক্ষণ করার কাজ করছেন তিনি।

কাফনে আরবিতে লেখা ছিল, “উদয় আবু মোহসেন। তার বয়স হয়েছিল মাত্র এক দিন। এখনো তার নামে কোনো জন্মসনদ দেওয়া হয়নি। অবশ্য এর আগেই তার নামে মৃত্যুসনদ দেওয়া হলো।”

সূত্র: আল জাজিরা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইটনায় বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁসের বাচ্চা ও সবজি বীজ বিতরণ

চরম বর্বরতা, জন্মসনদের আগেই মৃত্যুসনদ পেল নবজাতক

আপডেট টাইম : ১০:৩৭:১০ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩