ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাইডেনের কথিত উপদেষ্টার নামে মামলা, আসামি ইশরাকও

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৫:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
  • ২০১ বার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দেওয়া সেই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রাষ্ট্রদ্রোহিতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে রাজধানীর পল্টন থানায় এই মামলা দায়ের করেন মো. মহিউদ্দিন সিকদার নামের এক ব্যক্তি।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন মিয়া কালের কণ্ঠকে রবিবার (২৯ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেন।

এ মামলার আসামি মোট তিনজন।

মামলায় আসামি করা হয়েছে মিয়া জাহিদুল ইসলাম আরেফী ওরফে মিয়া আরেফী, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হাসান সোহরাওয়ার্দী এবং বিএনপি নেতা মো. ইশরাক হোসেনকে।শনিবার সন্ধ্যায় আরেফী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় বিএনপি নেতা ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।

জাহিদুল ইসলাম আরেফীর ডাকনাম বেল্লাল।

তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে থাকেন। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাইডেনের কথিত উপদেষ্টার নামে মামলা, আসামি ইশরাকও

আপডেট টাইম : ১০:৫৫:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩