ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

মঙ্গলবার থেকে দেশজুড়ে ৩ দিনের অবরোধ কর্মসূচি বিএনপির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫১:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
  • ১৩৫ বার

বিএনপি আজ রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি শেষে টানা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি দিয়েছে। আগামী মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার দেশব্যাপী রাজপথ, রেলপথ ও নৌপথে সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে দলটি। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন। অজ্ঞাত স্থান থেকে অনলাইনে সংবাদ সম্মেলন করেন তিনি। রিজভী বলেন, চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ পাঁচার ও সিন্ডিকেটবাজির ফলে দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত জনগণের জীবন-জীবিকা রক্ষার স্বার্থে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একা দফা দাবি আদায়ের লক্ষ্যে গতকাল মহাসমাবেশের আয়োজন করা হয়। সেই মহাসমাবেশে হামলা, নেতা-কর্মীদের হত্যা, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে। সংবাদ সম্মেলনে রিজভী গত কয়েক দিনে বিএনপির নেতা-কর্মীদের ওপর পুলিশি হামলা ও গ্রেপ্তারের চিত্র তুলে ধরেন। রিজভী জানান, গতকাল মহাসমাবেশের সময় থেকে আজ রোববার বিকেল পর্যন্ত রাজধানীসহ সারা দেশ থেকে ৯৬০ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। এ পর্যন্ত একজন সাংবাদিকসহ চারজন মারা গেছেন। তিনি অভিযোগ করেন, এর মধ্যে তিনজনকে পুলিশ ও সরকারি দলের সন্ত্রাসীরা হত্যা করেছে। পুলিশ ও সরকারি দলের হামলায় তিন হাজারের বেশি নেতা-কর্মী আহত হয়েছে। গত পাঁচ দিনে ২ হাজার ৬৪০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল নয়া পল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশি হামলায় পণ্ড করে দেওয়ার প্রতিবাদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছিলেন। আজ রোববার সকালে গোয়েন্দা পুলিশ তাঁকে গুলশানের বাসা থেকে তুলে নিয়ে যায়। শাহজাহানপুরে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায়, বনানীতে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসায়, মোহাম্মদপুরে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বাসায় এবং গোপীবাগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইশরাক হোসেনের বাসায় গোয়েন্দা পুলিশ তল্লাশি চালায়। কিন্তু তাঁদের কাউকে পায়নি গোয়েন্দারা। এই সংবাদ সম্মেলনে অনলাইনে যুক্ত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ও সহ-অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

মঙ্গলবার থেকে দেশজুড়ে ৩ দিনের অবরোধ কর্মসূচি বিএনপির

আপডেট টাইম : ০৯:৫১:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩