ঢাকা ১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

বেগুনের ভেতর থেকে ১১ লাখ টাকার হেরোইন উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
  • ২০০ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজশাহীতে র‌্যাবের অভিযানে হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করছে র‌্যাব-৫। অভিনব কায়দায় বেগুনের ভেতরে এই হেরোইনগুলো পাঁচার করা হচ্ছিল। জব্দ হেরোইনের মূল্য ১১ লাখ টাকার মতো বলে জানিয়েছে র‌্যাব। গোপন তথ্যের ভিত্তিতে গত শুক্রবার গভীর রাতে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকা থেকে হেরোইনসহ ওই মাদককারবারিকে আটক করা হয়। আটক মাদককারবারির নাম রুহুল আমিন (৪৩)। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চরভূবন গ্রামের মৃত সাবেয়ার রহমানের ছেলে।

অভিযানের পর শনিবার সকালে র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে মাদককারবারি রুহল আমিন। তবে তাকে ধাওয়া করে ধরে ফেলা হয়। এরপর তার কাছে থাকা প্লাস্টিকের বস্তার ভেতর বেগুন পাওয়া যায়। এ সময় প্লাস্টিকের বস্তায় থাকা সেই বেগুনের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১১ লাখ টাকা মূল্যের ১০৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে অভিযুক্তে আটক করে র‌্যাব-৫ এর সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে শনিবার সকালে তাকে রাজশাহী জিআরপি থানায় সোপর্দ করা হয়। রুহুলের বিরুদ্ধে জিআরপি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও র‌্যাবের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

বেগুনের ভেতর থেকে ১১ লাখ টাকার হেরোইন উদ্ধার

আপডেট টাইম : ১০:০৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩