ঢাকা ০১:০২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব : জুবাইদা রহমান জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

ইতিহাসের সর্বোচ্চ দামে স্বর্ণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
  • ২০৪ বার

দেশে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভালো মানের তথা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ফলে ভালো মানের এক ভরি স্বর্ণের নতুন মূল্য হবে ১ লাখ দুই হাজার ৮৭৬ টাকা। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়ে‌ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে। শুক্রবার (২৭ অক্টোবর) থেকে এটি কার্যকর করা হবে।

এ বিষয়ে এম এ হান্নান আজাদ বলেন, স্থানীয় বাজারের ওপর ভিত্তি করে আমরা স্বর্ণের দাম নির্ধারণ করি। তবে বিশ্ববাজারের দামের চিত্রও সে ক্ষেত্রে ভূমিকা রাখে। আমরা বিশ্ববাজারের চিত্র খেয়াল করেছি। এরই মধ্যে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫০ ডলারের মতো বেড়েছে। এর ফলে স্থানীয় বাজারেও তেজাবী স্বর্ণের দাম বেড়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

ইতিহাসের সর্বোচ্চ দামে স্বর্ণ

আপডেট টাইম : ১১:৫৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩