ঢাকা ০২:২২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টিসিবির জন্য ২৫৪ কোটি টাকার তেল-ডাল কিনবে সরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
  • ১৪৫ বার

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানিয়েছেন, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ২৫৪ কোটি ১৮ লাখ ৬০ হাজার টাকা দিয়ে সয়াবিন তেল, রাইস ব্রান অয়েল এবং মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ১৮৭ কোটি ৬০ লাখ ৪০ টাকার তেল এবং ৬৬ কোটি ৫৮ লাখ ২০ হাজার টাকার মসুর ডাল কেনা হবে।

বুধবার (২৫ অক্টোবর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব। তিনি জানান, শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ, মজুমদার ব্রান অয়েল মিলস এবং সিটি এডিবল অয়েল থেকে এসব তেল ও মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

সাঈদ মাহবুব খান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবি কর্তৃক ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজের কাছ থেকে ৬৬ কোটি ৫৮ লাখ ২০ হাজার টাকায় ছয় হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দেয়া হয়েছে। এক্ষেত্রে ১১০ টাকা ৯৭ পয়সা পড়বে প্রতি কেজি মসুর ডালের দাম।

এদিকে টিসিবির জন্য মজুমদার ব্রান অয়েল মিলস থেকে ৪০ লাখ লিটার রাইস ব্রান তেল কেনার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। প্রতি লিটার ১৫৬ টাকা ২৫ পয়সা হিসাবে এই তেল কিনতে ৬২ কোটি ৫০ লাখ টাকা খরচ হবে।

২০২৩-২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে টিসিবির জন্য  ৮০ লাখ লিটার সয়াবিন তেল সিটি এডিবল অয়েলের কাছ থেকে কেনার অনুমোন দেয়া হয়েছে। প্রতি লিটার ১৫৬ টাকা ৩৮ পয়সা হিসাবে এই তেল কিনতে ১২৫ কোটি ১০ লাখ ৪০ হাজার টাকা খরচ হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

টিসিবির জন্য ২৫৪ কোটি টাকার তেল-ডাল কিনবে সরকার

আপডেট টাইম : ১০:৩৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩