ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
  • ১৮৪ বার

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ এলাকা থেকে মো. রিপন মিয়া (৩২) নামে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে আটক করেছে র‌্যাব-৩। মঙ্গলবার সকালে র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পরিচালক মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার দিনগত রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-৩ এর একটি দল। অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামি তার অপরাধের বিষয়টি স্বীকার করেছেন। তার নামে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় ২০২১ সালে একটি মাদক মামলা হয়। ওই মামলায় আদালত ২০২৩ সালে তার বিরুদ্ধে যাবজ্জীবন সাজার রায় দেন। মামলার পর থেকে আসামি রিপন জয়পুরহাটসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট টাইম : ১১:৫৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩