ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের আগে বৈধ অস্ত্র জমা না দিলে গ্রেপ্তার: ডিবি হারুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
  • ১৩৬ বার

নির্বাচনের আগে বৈধ অস্ত্র থানায় জমা না দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. হারুন অর রশীদ।

আজ সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হারুন অর রশীদ বলেন, খুব শিগগিরই নির্দেশ দেওয়া হবে, যাদের বৈধ অস্ত্র রয়েছে তারা যেনো সেগুলো থানায় জমা দেয়। কেউ যদি নির্দেশ অমান্য করে বা তাদের বৈধ অস্ত্রগুলো জমা না দেয়, তবে এটা এক ধরনের অপরাধ হবে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের অবশ্যই গ্রেপ্তার করবে এবং তাদের অস্ত্র নিয়ে আসবে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে।

হারুন আরও বলেন, ‘নির্বাচনের আগে আমাদের বিশেষ অভিযান চলছে। আমাদের কাছে খোঁজ আসছে, অনেকে এসব অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে এবং হুমকি দিচ্ছে। এটাও আইনের দৃষ্টিতে অপরাধ। আমরা তাদের গ্রেপ্তার করব।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নির্বাচনের আগে বৈধ অস্ত্র জমা না দিলে গ্রেপ্তার: ডিবি হারুন

আপডেট টাইম : ০৮:৫৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩