ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

এক থাবা দিয়ে নারায়ণগঞ্জ শুধু না ঢাকাও খালি করে দিব : শামীম ওসমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
  • ১৫১ বার

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, যারা এখন নির্বাচন নিয়ে চিন্তা করছেন তাদের আওয়ামীলীগ করার যোগ্যতা রাখে না। আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে বলেছি আমাকে নমিনেশন দিয়েন না। সবাই যেখানে চায় সেখানে আমি বলেছি দিয়েন না। আমাকে অন্যভাবে কাজে লাগান। আমি এমপি না হলে কিছুই হবে না। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে আমার মেয়ে, বউদের ধর্ষণ করবে তারাই যারা একুশে আগস্ট গ্রেনেড হামলা করেছিল। এটা একাত্তরের চেয়েও বড় যুদ্ধ। আমি সারারাত ঘুমাই না। আমি অন্য কারো মত না। আমি খবরগুলো পাই। কোনদিক দিয়ে আগাচ্ছে সেগুলো জানি। আর ওরাও জানে আমি কোনদিক দিয়ে আগাচ্ছি। আই এম এ সোলজার। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আসছে পূজার মধ্যে ও পূজার পরে মরণকামড় দিবে। দেশটাকে ১০ থেকে ১২ দিনের মধ্যে চরম অস্থিতিশীল করার চেষ্টা করবে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে ফিলিস্তিনের চেয়েও খারাপ হবে। বড় ধরনের আঘাত আমাদের মোকাবেলা করতে হবে।

১১ অক্টোবর বুধবার বিকেলে নারায়ণগঞ্জের কাঁচপুরে সোনারগাঁও থানা আওয়ামী লীগের প্রস্তুতি সভায় শামীম ওসমান এসব কথা বলেন। আগামী ১৩ অক্টোবর সমাবেশ ঘিরে এ সভার আয়োজন করা হয়।

তিনি বলেন, ১৩ অক্টোবর সমাবেশ ঘিরে আমাদের প্রস্তুতি নিতে হবে। একটি থানার প্রোগ্রাম কতটা বড় ও সফল হয় সেটা নারায়ণগঞ্জ এটা করে দেখাবে। এবার আর বলবো না খেলা হবে। সোনারগাঁও থেকে বলবো ফাটাফাটি হবে।

কমিটি প্রসঙ্গে শামীম ওসমান বলেন, অনেকগুলো কমিটি আটকে রেখেছে ঢাকা হতে। আওয়ামী লীগের কমিটি ও অঙ্গ সংগঠনগুলোর কমিটি মুলার মত ঝুলিয়ে রাখার কারণে দলে গ্রুপিং বাড়ে। অন্তত নারায়ণগঞ্জের কমিটিগুলো দিয়ে দেওয়া প্রয়োজন। কারণ নারায়ণগঞ্জকে অন্য জেলার সঙ্গে তুলনা করলে হবে না। ঢাকা যা না পারে সেটা নারায়ণগঞ্জ পারবে। শামীম ওসমান বলেন, পূজার পর থেকে একটা থাবা দিব নারায়ণগঞ্জ থেকে। এক থাবা দিয়ে নারায়ণগঞ্জ শুধু না ঢাকাও খালি করে দিব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

এক থাবা দিয়ে নারায়ণগঞ্জ শুধু না ঢাকাও খালি করে দিব : শামীম ওসমান

আপডেট টাইম : ১২:০৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩