ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
  • ১৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ব্যবসায়ী সিন্ডিকেটের থাবায় লাগামহীন আলু, পেঁয়াজ, ডিমসহ নিত্যপণ্যের বাজার। এতে সীমাহীন কষ্টে আছেন দরিদ্র মানুষেরা।এ অবস্থায় সরকারি বিপণন সংস্থা টিসিবি জানিয়েছে, সোমবার থেকে ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করবে তারা।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, কার্ডধারী এক কোটি দরিদ্র পরিবারের কাছে প্রতি মাসে ভর্তুকি মূল্যে দুই কেজি করে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি।

টিসিবি জানায়, গত কয়েক বছরের মতো লিন পিরিয়ড (দেশে পেঁয়াজ স্বল্পতা) বিবেচনায় আগামীকাল সোমবার থে‌কে পর্যায়ক্রমে ঢাকা মহানগরির কার্ডধারী ভোক্তার কাছে পেঁয়াজ বিক্রয় করা হবে। প্রতি কেজি পেঁয়াজের ভোক্তাপর্যায় মূল্য ৩৫ টাকা।

তবে এই পেঁয়াজ দেশে আসার পর সরবরাহ করা হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

টিসিবি সং‌শ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলতি মাস থেকেই চাল, ডাল ও তেলের সঙ্গে পেঁয়াজ পাবেন ভোক্তারা। এর বাইরে ঢাকায় খোলাবাজারে ট্রাকের মাধ্যমেও পেঁয়াজ বিক্রির পরিকল্পনা আছে সংস্থাটির।

বর্তমা‌নে রাজধানীতে প্র‌তি‌ কে‌জি দে‌শি পেঁয়াজ ৯০ থে‌কে ১০০ টাকা আর আমদা‌নি পেঁয়াজ বি‌ক্রি হ‌চ্ছে ৭০ থে‌কে ৭৫ টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার

আপডেট টাইম : ০৭:০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩