ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে পক্ষপাতিত্ব করার জন্য দায়িত্ব নেয়নি ইসি: সিইসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
  • ১৩৩ বার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘নির্বাচনে পক্ষপাতিত্ব করার জন্য দায়িত্ব নেয়নি নির্বাচন কমিশন (ইসি)।’

বুধবার (৪ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে ‘অবাধ ভোটাধিকার, প্রার্থী ও পোলিং এজেন্টদের ভূমিকা’ শীর্ষক এক বৈঠকে সূচনা বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

সিইসি বলেন, ‘আমরা নিষ্ঠার ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি। আমরা মিডিয়ার বক্তব্য শুনে থাকি।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনে শক্তি প্রয়োগ করার বিষয় চিরকালই হয়ে আসছে। প্রদান উদ্দেশ্য হচ্ছে ভোটারদের ভোটাধিকার। কী কী অনিয়ম হতে পারে সে বিষয়ে আমরা জানতে চাই। সেটা জানতে পারলে আমরা হয়তো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবো।’

এ সময় সাবেক নির্বাচন কমিশনার (ইসি) মো. শাহ নেওয়াজ বলেন, ‘এজেন্টদের সাহসী ভ‚মিকা পালন করতে হবে। নির্বাচনী কর্মকর্তারা সাহসী ভূমিকা পালন করলে এজেন্টরাও সাহসী ভূমিকা পালন করবে। তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে নির্বাচন অনেকটা এগিয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘ভোট কেন্দ্রের প্রতিটি বুথে যদি সঠিকভাবে পোলিং এজেন্ট কাজ করে তাহলে নির্বাচন নিয়ে প্রশ্ন থাকে না। পাশাপাশি নির্বাচনের কাজে যারা যুক্ত থাকেন সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের শক্তভাবে দায়িত্ব পালন করতে হবে। এ সময় প্রার্থীর এজেন্টদেরও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। তাহলে জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নির্বাচনে পক্ষপাতিত্ব করার জন্য দায়িত্ব নেয়নি ইসি: সিইসি

আপডেট টাইম : ০১:০২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩