ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

মিতুর খুনিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০১৬
  • ৫৯৫ বার

গ্রেফতার অভিযানের পাশাপাশি দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুর চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত পলাতক খুনিদের । তবে কখন থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সে ব্যাপারে কিছু জানা যায়নি। মামলার তদন্ত কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ লক্ষ্যে মূলহোতা কামরুল সিকদার ওরফে আবু মুছাসহ অন্যদের ছবিসহ সকল তথ্য দেশের সকল বিমান, নৌ ও স্থল বন্দরে পাঠিয়েছে সিএমপি।

মামলার তদন্ত কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার কামরুজ্জামান জানান, ‘মিতু হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেফতারে জোর অভিযান চলছে। এরপরও তারা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য ছবিসহ সকল তথ্য দেশের সকল বিমান, নৌ ও স্থল বন্দরে পাঠানো হয়েছে।’

মিতু হত্যা মামলায় আসামি অজ্ঞাত তিনজন হলেও কিলিং মিশনে অংশ নেওয়া আটককৃত দুই আসামির জবানবন্দিতে উঠে আসে মোট আট জনের নাম। এরা হলেন, ঘটনার মূল হোতা কামরুল সিকদার ওরফে আবু মুছা, কিলিং মিশনে থাকা ওয়াসিম ও নবী। এছাড়া অস্ত্র সরবরাহকারী এহতেশামুল হক ভোলা, ঘটনাস্থলে হত্যাকারীদের সহযোগি হিসাবে থাকা রাশেদ, কালু, শাহজাহান ও আনোয়ার।

এদের মধ্যে ভোলা, ওয়াসিম, আনোয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি ভোলার সহযোগি মনির হোসেনকেও অস্ত্র রাখার দায়ে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ঘটনার মূল হোতা কামরুল সিকদার ওরফে আবু মুছা, তার সহযোগি রাশেদ, কালু ও শাহজাহানের উপর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

মিতুর খুনিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট টাইম : ১১:৪৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০১৬