ঢাকা ০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

নির্বাচনে মানুষের ভোটাধিকার নিশ্চিত করবে র‌্যাব: মহাপরিচালক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
  • ১৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাাব)র মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের অধীনে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। কমিশন যেভাবে পরিচালনা করবে র‌্যাব সেভাবে দায়িত্ব পালন করবে। সেই সঙ্গে সাধারণ মানুষজন যেন কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এটা নিশ্চিত করতে দৃঢ়ভাবে দায়িত্ব পালন করবে র‌্যাব।

মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ পৈরতলায় র‌্যাব-৯’র ক্রাইম প্রিভেনশন কোম্পানির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

র‌্যাব মহাপরিচালক বলেন, র‌্যাবের মূল লক্ষ্যই দেশের জনগণের নিরাপত্তায় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করা। এদেশে যাতে জঙ্গি স্থায়ী না হতে পারে, সন্ত্রাসীরা যাতে আধিপত্য বিস্তার করতে না পারে সে লক্ষ্য নিয়েই র‌্যাব কাজ করে যাচ্ছে। সেজন্য দেশের মানুষের মধ্যে দিন দিন র‌্যাবের প্রতি আস্থা এবং বিশ্বাস বাড়ছে।

তিনি আরও বলেন, যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে র‌্যাব মানসিকভাবে তৈরি আছে।

এসময় উপস্থিত ছিলেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল মোঃ মাহাবুব আলম, লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন ও জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

নির্বাচনে মানুষের ভোটাধিকার নিশ্চিত করবে র‌্যাব: মহাপরিচালক

আপডেট টাইম : ০৫:৫২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩