ঢাকা ০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ব্রিটিশ পররাষ্ট্রবিষয়ক আন্ডার সেক্রেটারি ফিলিপ ঢাকায় আসছেন আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
  • ২৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ব্রিটিশ পররাষ্ট্র, কমনওয়েলথ এবং উন্নয়ন দপ্তরের স্থায়ী আন্ডার সেক্রেটারি স্যার ফিলিপ বার্টন দুই দিনের সফরে আজ ঢাকা আসছেন। ঢাকায় ব্রিটিশ হাইকমিশন রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, এ সফরের মূল ফোকাস হলো যুক্তরাজ্য-বাংলাদেশ কৌশলগত সংলাপে অংশগ্রহণ। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

ব্রিটিশ হাইকমিশন আরও জানায়, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক সংযোগ প্রতিষ্ঠায় আধুনিক অর্থনীতি, বাণিজ্য এবং নিরাপত্তা অংশীদারত্ব উন্নয়নের প্রতিফলন হলো এই কৌশলগত সংলাপ। সংলাপে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক, বাণিজ্য ও উন্নয়ন অংশীদারত্ব, বৈশ্বিক, আঞ্চলিক ও নিরাপত্তা ইস্যু, রোহিঙ্গা সংকট প্রভৃতি বিষয়ে আলোচনা হবে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা, কোপ২৮ ও জলবায়ু অর্থায়নে যৌথ কাজে সহযোগিতা, জলবায়ু প্রভাবের সঙ্গে মানিয়ে চলা, যুক্তরাজ্যের টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগ প্রস্তাব জোরদারে সুযোগ সৃষ্টি হবে। স্থায়ী আন্ডার সেক্রেটারি ঢাকায় অবস্থানকালে রাজনীতিবিদ, সুশীল সমাজের বিভিন্ন সংগঠন, ব্যবসায়ী নেতা এবং যুবসমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ব্রিটিশ পররাষ্ট্রবিষয়ক আন্ডার সেক্রেটারি ফিলিপ ঢাকায় আসছেন আজ

আপডেট টাইম : ০১:০২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩