ঢাকা ১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

অনলাইন জুয়া অ্যাপের ডেভেলপার-অ্যাডমিনসহ তিনজন গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
  • ২৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকা থেকে এলকে প্লেজোনসহ একাধিক অনলাইন জুয়া অ্যাপের ডেভেলপার ও অ্যাডমিনসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

ইনফ্রম এটিইউ মোবাইল অ্যাপের মাধ্যমে প্রাপ্ত একাধিক অভিযোগের ভিত্তিতে সোমবার (২১ আগস্ট) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- মো. শরিফুল ইসলাম (২৩), মো. সোলাইমান (২৩) ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম ওরফে আকাশ (২৭)।

মঙ্গলবার (২২ আগস্ট) এটিইউ মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ ছানোয়ার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, এলকে প্লেজোন একটি জুয়ার অ্যাপ, যার মাধ্যমে কয়েক হাজার ব্যক্তি একই সঙ্গে অনলাইনে জুয়া খেলায় অংশ নিতে পারে। এসব অবৈধ অনলাইনভিত্তিক জুয়া খেলায় অনেকেই সর্বস্বান্ত হয়েছে। এ সংক্রান্ত অভিযোগ পাওয়ার পর অনুসন্ধানের এক পর্যায়ে গ্রেফতার শরিফুল ইসলামের এলকে প্লেজোনসহ একাধিক অনলাইন জুয়া প্ল্যাটফর্মের সঙ্গে অ্যাডমিন হিসেবে যুক্ত থাকার তথ্য পাওয়া যায়। এটিইউ অভিযান পরিচালনা করে তাকে রাজধানীর মোহাম্মদপুর কাটাসুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতার শরিফুলের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য অ্যাডমিন এবং ডেভেলপার সোলাইমানকে সাভারের আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে একাধিক জুয়া অ্যাপ তৈরি ও পরিচালনায় সহায়তাকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম ওরফে আকাশকে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

অনলাইন জুয়া অ্যাপের ডেভেলপার-অ্যাডমিনসহ তিনজন গ্রেফতার

আপডেট টাইম : ০৫:৩৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩