ঢাকা ১১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর আলেমরাই সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর: ধর্মমন্ত্রী

জাতীয় সংসদের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করলেন স্পীকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
  • ১৩৩ বার

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ সংসদ ভবনের ‘পার্লামেন্ট মেম্বার্স ক্লাব’ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধনকালে স্পীকার বলেন, বৃক্ষরোপন জাতীয় সংসদের একটি ধারাবাহিক কর্মসূচি কারণ পরিবেশ সংরক্ষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব জনজীবনকে প্রভাবিত করছে এবং জীবনকে সংকটের মুখে ফেলছে। এই সংকট থেকে উত্তরণের জন্য বৃক্ষরোপনের কোনো বিকল্প নাই বলে স্পীকার উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বৃক্ষরোপন পরিবেশে অক্সিজেনের ভান্ডার তৈরী করে। এসময় তিনি পরিবেশ সুরক্ষিত রাখতে সকলকে বেশি করে  বৃক্ষরোপন করার আহবান জানান।

বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ায় সকলকে ধন্যবাদ জানান তিনি। এসময় স্পীকার একটি আম ও একটি কাঠগোলাপ গাছের চারা রোপণ করেন।

জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি, হুইপ মোঃ আতিউর রহমান আতিক এমপি, হুইপ ইকবালুর রহিম, হুইপ সামশুল হক চৌধুরী এমপি, উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি, সৈয়দা রুবিনা আক্তার এমপিসহ সংসদ সদস্যগণ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এসময় জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স

জাতীয় সংসদের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করলেন স্পীকার

আপডেট টাইম : ১২:৫৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩