ঢাকা ১১:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

হত্যাকাণ্ডের ক্ষেত্র জাসদই করেছে ———–কাজী ফিরোজ রশীদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুন ২০১৬
  • ৩৪৩ বার

জাসদ নিয়ে মুখ খুলেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদও। জাতীয় সংসদে গতকাল জাসদের সমালোচনায় মুখর হন তিনি। জাসদের গণবাহিনীর প্রসঙ্গ তুলে পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ক্ষেত্র তৈরির জন্য সরাসরি জাসদকে দায়ী করেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের জাসদ নিয়ে বক্তব্যের প্রসঙ্গ টেনে ফিরোজ রশীদ বলেন, সৈয়দ আশরাফ যথার্থ বলেছেন।

পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে কাজী ফিরোজ রশীদ বলেন, প্রধানমন্ত্রী তো নীলকণ্ঠ। বিষ খেয়ে হজম করতে পারেন। উনি সব বিষ খেয়ে হজম করে… জাসদ আজ সংসদে আছে। আমার মনে হয়, এখন যারা গুপ্তহত্যা করছে তাদেরও উনি ভবিষ্যতে সংসদে নিয়ে আসবেন। এখনকার গুপ্তহত্যাকারীদের’ও হয়তো কোনোদিন সংসদে দেখা যাবে। তার বক্তব্যের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সংসদ কক্ষে উপস্থিত ছিলেন না। ফিরোজ রশীদ জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর প্রতি ইঙ্গিত করে বলেন, আমরা ছাত্রলীগ করতাম। একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছি। এক বিছানা থেকে উঠে এসে উনি আমাদের উদ্দেশে অস্ত্র ধরেছেন। গুনে গুনে আমাদের ২০ লাখ লোককে হত্যা করল। সেদিন যদি গণবাহিনী গঠন করে বেছে বেছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের এভাবে হত্যা না করত, তাহলে দেশে দুর্দিন হতো না। বঙ্গবন্ধুর মতো এতবড় জাতীয় নেতাকে আমরা হারাতাম না। সেজন্য জাতি আজ পর্যন্ত ভুগছে।’
bd-pratidin

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

হত্যাকাণ্ডের ক্ষেত্র জাসদই করেছে ———–কাজী ফিরোজ রশীদ

আপডেট টাইম : ১২:২৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুন ২০১৬