ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব : জুবাইদা রহমান জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

বাজার নিয়ন্ত্রণে আমাদের তদারকি অব্যাহত আছে: পরিকল্পনামন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
  • ১৮২ বার

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, চৈত্র মাস আসলে এমনিতেই দ্রব্যমূল্যের দাম বাড়ে। আমরা চেষ্টা করছি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার। বাজার নিয়ন্ত্রণে আমাদের তদারকি অব্যাহত আছে। সরবরাহ বাড়লে দাম কমবে। যত মাল আসবে তত দাম কমবে। দাম কিছু কমেছে আরও কমবে।

বৃহস্পতিবার বেলা ১১টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থবছরে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কোনো জমি পতিত রাখা যাবে না। যেখানেই পারা যায় চাষ করতে হবে। এটা নিজের দেশ বুঝতে হবে। কাজ করতে হবে। সরকার কৃষকদের সঙ্গে আছে। এ দেশে সবাইকে মিলেমিশে থাকতে হবে। কাউকে আঘাত করে না। হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকতে হবে। সহযোগিতার মনোভাব নিয়ে চলতে হবে। দেশে এখন অনেক আয় উন্নতি হয়েছে। আমরা এগিয়ে যাচ্ছি।

নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা নির্বাচনে আসব, নির্বাচন করব। যারা নির্বাচনে আসতে চায় না এটা তাদের ব্যাপার। সুন্দর নির্বাচন হবে। ভোটে না গিয়ে দোষারোপ করে লাভ নাই। জনগণও ভোটের অপেক্ষায়। সুতরাং ভোটে না এসে অযথা সমালোচনা করে কোনো কাজ হবে না।

বাঁধ রক্ষায় সবাইকে প্রস্তুত থাকার আহবান জানিয়ে মন্ত্রী আরও বলেন, বাঁধ স্থায়ী সমাধান নয়। বাঁধ সিজনাল সমাধান। দীর্ঘস্থায়ী সমাধান নদী খনন, নদী খননের মহাপরিকল্পনা আছে। ধাপে ধাপে সব নদী খনন করা হবে। এজন্য সময়ের প্রয়োজন। ফসলের সুরক্ষায় সবাইকে কাজ করতে হবে।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।

এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, শান্তিগঞ্জ থানার ওসি খালেদ চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

বাজার নিয়ন্ত্রণে আমাদের তদারকি অব্যাহত আছে: পরিকল্পনামন্ত্রী

আপডেট টাইম : ১২:২৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩