ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

প্রধান বিচারপতির ইফতারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুন ২০১৬
  • ৫০৯ বার

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার আমন্ত্রণে তার দেওয়া ইফতারে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রমজানের ৫ম দিনে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

রাষ্ট্রপতি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি ও আইনমন্ত্রী আনিসুল হক তাকে স্বাগত জানান।

ইফতারের আগে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সুপ্রিম কোর্ট মাজার মসজিদের খতিব আহমেদ হাসান চৌধুরী মোনাজাত পরিচালনা করেন।

ইফতারে আরো অংশ নেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমীন চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ মন্ত্রিপরিষদের সদস্য, সাবেক প্রধান বিচারপতি, তিন বাহিনীর প্রধান, প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, জ্যেষ্ঠ আইনজীবী, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

প্রধান বিচারপতির ইফতারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০১:১০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুন ২০১৬