ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব : জুবাইদা রহমান জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

রমজানে খাদ্য মজুদের চেষ্টা করলেই ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
  • ১৭৫ বার

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, রমজানে খাদ্য মজুদ করার চেষ্টা করলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়া রমজান মাস উপলক্ষে এক কোটি পরিবার অর্থাৎ ৫ কোটি মানুষকে তেল, চিনি, ডাল এবং খেজুর ও ছোলা-বুট সাশ্রয়ী দামে দেওয়া হবে। তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার মনিটরিং করছেন এবং করবেন। তাদের সহযোগিতা করবে কমিশনার, জেলা প্রশাসক, র‌্যাব, পুলিশ। কেউ খাদ্য মজুদ করার চেষ্টা করলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার (১০ মার্চ) বিকেলে চাঁদপুর শহরের বাবুরহাট পুলিশ লাইন্স অডিটরিয়ামে সেবা প্রকল্প উদ্বোধনের আগে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। এ সময় মন্ত্রী নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং পুলিশ লাইন্সে গাছের চারা রোপণ করেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ডলারের কারণে দ্রব্যমূল্যের দাম যে বেড়েছে সেটি একটি কারণ বটে। যেসব পণ্য আমাদের আমদানি করতে হয়, সেটি সারা পৃথিবীতে বেড়েছে। এই কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক কোটি পরিবার অর্থাৎ ৫ কোটি মানুষকে তেল, চিনি, ডাল এবং রজমান মাস উপলক্ষে খেজুর ও ছোলা-বুট দিচ্ছেন সাশ্রয়ী দামে। আমরা আশা করছি রমজান মাসের জন্য আমাদের যে খাদ্য সামগ্রী দরকার, সেটা পুরাপুরি আমাদের হাতে রয়েছে।

তিনি বলেন, একটি বিষয় আপনাদের বলতে হবে, সেটা হচ্ছে রমজান মাস আসার আগেই সবাই যেন হুমড়ি খেয়ে না পড়ে একসঙ্গে কেনার জন্য। কারণ পণ্য সরবারের একটি পর্যায়ক্রম থাকে। কেউ যদি মনে করে সব কিছু একবারে কিনে জমিয়ে রখাবে, তাহলে একটি চাপ পড়ে যায়। আমাদের সব কিছু পর্যাপ্ত মওজুদ আছে, দাম বাড়ার কোনো কারণ নেই।

বাজার মনিটরিং সম্পর্কে মন্ত্রী বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাদের লোকজন নিয়ে বাজার মনিটরিং করছেন এবং করবেন। তাদের কাজে সহযোগিতার জন্য কমিশনার, জেলা প্রশাসকদের অনুমতি দেওয়া আছে এবং র‌্যাব-পুলিশও সহযোগিতা করবে। যেখানে কেউ খাদ্য দ্রব্য মওজুদ করার চেষ্টা করবে, সেখানেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক কোটি পরিবার অর্থাৎ ৫ কোটি মানুষকে তেল, চিনি, ডাল এবং রজমান মাস উপলক্ষে খেজুর ও ছোলা-বুট দিচ্ছেন সাশ্রয়ী দামে। আমরা আশা করছি রমজান মাসের জন্য আমাদের যে খাদ্য সামগ্রী দরকার, সেটা পুরাপুরি আমাদের হাতে রয়েছে।

এ সময় চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ,পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চাঁদপুর সভানেত্রী ডা. আপসান শর্মী, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়সহ অন্য পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

রমজানে খাদ্য মজুদের চেষ্টা করলেই ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

আপডেট টাইম : ১২:০১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩