ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব : জুবাইদা রহমান জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

দেশে এলো বহুল আলোচিত আদানির বিদ্যুৎ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩
  • ১৬৯ বার

ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ জাতীয় গ্রিডে আসা শুরু হয়েছে। আজ বৃস্পতিবার সন্ধ্যা থেকে আদানির বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। আদানি থেকে আমদানি করা বিদ্যুৎ কতটা কমে আনা যায়, তা নিয়ে আলোচনা করতে আগামী ১৩ মার্চ বাংলাদেশের একটি প্রতিনিধি দল ভারতে যাবে।

আজ সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে বাংলাদেশের গ্রিডের সঙ্গে আদানির বিদ্যুৎ সংযুক্ত হয়। রাত ৯টা পর্যন্ত ৫০ মেগাওয়াট বা তার কম-বেশি বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য আদানি দুটি ইউনিটের বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছে। এর উৎপাদন ক্ষমতা ১ হাজার ৪৯৮ মেগাওয়াট। এর মধ্যে ৭৫০ মেগাওয়াটের একটি কেন্দ্র আজ উৎপাদনে এসেছে। অন্য ইউনিটটির এ বছরেই উৎপাদনে আসার কথা রয়েছে।

এর আগে আদানির বিদ্যুৎতেক দাম বেশি হওয়া নিয়ে শুরু হয় বির্তক। এর মধ্যেই  আদানির কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ শুরুর তোড়জোড় হয়। কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা ছিল ২৬ মার্চ।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্রে জানা গেছে, আদানির বিদ্যুৎ সঞ্চালন করার জন্য ভারত এবং বাংলাদেশ প্রান্তে যে গ্রিড লাইন রয়েছে তার মধ্যে বাংলাদেশ অংশের কাজ শেষ করেছে পিজিসিবি। পিজিসিবির তরফ থেকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) আনুষ্ঠানিকভাবে লাইনটি বিদ্যুৎ সরবরাহের জন্য প্রস্তত রয়েছে বলে জানানো হয়।

এদিকে, আদানির সঙ্গে বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত কয়লার দাম, বিদ্যুতের সঞ্চালনসহ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে আগামী ১৩ মার্চ ভারতে যাবেন পিডিবি কর্মকর্তারা।

উল্লেখ্য, আদানির বিদ্যুৎকেন্দ্রটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের কোড্ডা জেলায়।সেখান থেকে সঞ্চালন লাইনের মাধ্যমে বিদ্যুৎ আসবে চাপাইনবাবগঞ্জের রোহনপুরে। সেখান থেকে যাবে বগুড়াতে।

ঝাড়খন্ডের বিদ্যুৎ কেন্দ্রটি থেকে সঞ্চালনের জন্য মোট ২৪৪ কিলোমিটার সঞ্চালন লাইন নির্মাণ করা হয়। এরমধ্যে ভারতে ১০৮ কিলোমিটার এবং বাংলাদেশে ১৩৬ কিলোমিটার সঞ্চালন লাইন রয়েছে।

গত মাসে দেওয়া প্রতিটন কয়লার দাম ৪০০ ডলার অনুযায়ী আদানির প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে ২৫ টাকার বেশি। এর মধ্যে ক্যাপাসিটি পেমেন্ট বা কেন্দ্র ভাড়া রয়েছে ৫ টাকা ১১ পয়সা। বাংলাদেশে কোনো বেসরকারি বিদ্যুৎকেন্দ্রকে এত বেশি পরিমাণ কেন্দ্র ভাড়া দেওয়া হয়নি।এ ছাড়া আদানিকে কয়লার সিস্টেম লসসহ বেশ কিছু সুবিধা দেয়া হয়েছে যা আর কাউকে দেওয়া হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

দেশে এলো বহুল আলোচিত আদানির বিদ্যুৎ

আপডেট টাইম : ১১:৪০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩