ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব : জুবাইদা রহমান জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

কাতার থেকে ১০ লাখ টন এলএনজি চাইলেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
  • ২০৭ বার

বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে কাতারের কাছে বার্ষিক আরও ১ মিলিয়ন মেট্রিক টন (এমটিএ) তরলিকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জ্বালানি চাহিদা মেটাতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

রোববার (৫ মার্চ) স্থানীয় সময় সকালে দোহায় কাতার জাতীয় কনভেনশন সেন্টারে কাতারের আমিরের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অনুরোধ করেন। পরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের ব্রিফ করেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, কাতারের আমিরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইউক্রেন যুদ্ধের পরে আমাদের এনার্জির বড় সমস্যা হয়েছে। আমরা আরও বেশি জ্বালানি চাই। এখন বাংলাদেশ কাতার থেকে বছরে প্রায় ৪০ কনটেইনার জ্বালানি, অর্থাৎ ১ দশমিক ৮ থেকে ২ দশমিক ৫ মিলিয়ন মেট্রিক টন আমদানি করে। যেটা নিচ্ছি সেটা আমরা নবায়ন করব। সেই সঙ্গে আমরা আরও বেশি এলএনজি চাই।

আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রীর অনুরোধে আন্তরিকভাবে সাড়া দিয়ে কাতারের আমির জানতে চেয়েছেন বাংলাদেশ আরও কত চায়। আমরা বলেছি আমরা আরও ১ মিলিয়ন মেট্রিক টন চাই, আরও ১৬-১৭ কনটেইনার।

তিনি জানান, বাংলাদেশের অনুরোধের পর কাতারের আমির প্রধানমন্ত্রীকে বলেন আমি আমাদের জ্বালানি মন্ত্রীকে আজকেই হুকুম দিচ্ছি। আপনি (শেখ হাসিনা) দেশে ফেরার আগেই, আপনার সঙ্গে সাক্ষাত করবে এবং এদিকে যা যা করতে হয় সেটা আমি নির্দেশনা দেব। আমি আপনাদের সহায়তা করতে চাই। কাতার সব সময় বাংলাদেশের পাশে থাকবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমিরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। কাতারের আমির এ বছর বাংলাদেশ সফর করবেন বলে জানান আব্দুল মোমেন।

ফুটবল বিশ্বকাপ সুন্দরভাবে আয়োজনের জন্য কাতারের আমিরের প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আসতে চেয়েছিলাম বিভিন্ন কাজে আসতে পারিনি।

সারাদেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমিরকে বলেন, বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন দেশ এসব অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করছে। কাতারও এসব অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে পারে।

কাতারে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের বিষয়ে প্রধানমন্ত্রী আমিরকে বলেন, আপনার এখানে আমাদের বহু শ্রমিক আছে, তাদের আপনি দেখভাল করেন। একটু ভালোভাবে দেখভাল করলে আমরা আনন্দিত হব। কারণ সম্প্রতি কিছু শ্রমিক এখানে কাজ হারাচ্ছে।

জবাবে কাতার আমির বলেন, তিনি সব সময় বাংলাদেশের মঙ্গল চান, বাংলাদেশের মানুষের কল্যাণ চান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

কাতার থেকে ১০ লাখ টন এলএনজি চাইলেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১২:৩৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩