ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত এমন রাজনৈতিক চর্চা করা যাবে না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সহজ হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ইউএনওদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আলেমদের সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হওয়ার আহ্বান জামায়াত আমিরের চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, প্রস্তুত ৭ ভেন্যু সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব : জুবাইদা রহমান জেআইসিতে এক-এগারোর সময় তারেক রহমানকে নির্যাতনের তথ্য পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

সৌদি ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করা হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
  • ১৮২ বার

সৌদিআরব-বাংলাদেশ দুই মুসলিম দেশের মধ্যে আগামী দিনে একটি অনুকূল বাণিজ্য ও বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান।

মঙ্গলবার (১ মার্চ) সৌদি বিনিয়োগ মন্ত্রী ইঞ্জিনিয়ার খালিদ আল ফালিহের সঙ্গে তার কার্যালয়ে দ্বিপাক্ষিক আলোচনায় সালমান ফজলুর রহমান এ কথা বলেন। এসময় সৌদি বাণিজ্য মন্ত্রী এবং Saudi Basic Industries Corporation (SABIC) সিইও এর সঙ্গে যৌথ বিনিয়োগে সৌদি আরবে প্রস্তাবিত ইউরিয়া সার কারখানা স্থাপন বিষয়ক আলোচনার ধারাবাহিকতায় বিনিয়োগ মন্ত্রীর সঙ্গেও এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয়ই একমত হয়ে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অধিকতর সম্প্রসারিত ও সুদৃঢ় হতে পারে এ ধরনের যৌথ উদ্যোগের ফলশ্রুতি দেন।

উপদেষ্টা সালমান এফ রহমান আগামী ১১-১৩ মার্চ ২০২৩ সময়ে ঢাকায় আয়োজিত বাংলাদেশ বিজনেস সামিটে সৌদি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের যোগ দেয়ার আমন্ত্রণ জানিয়ে বলেন, “আশা করি এ সময় তাঁরা বাংলাদেশে বিনিয়োগের সুযোগগুলো খুঁজে পাবেন”। সৌদি বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল উক্ত সামিটে যোগ দেবার কথা জানিয়ে তিনি সৌদি বিনিয়োগমন্ত্রী খালিদ আল ফালিহ-কেও বিজনেস সামিটে যোগ দেয়ার আমন্ত্রণ জানালে পূর্ব নির্ধারিত কর্মসূচির কারণে সামিটে যোগ দেয়ার অপারগতা জানিয়ে তিনি সৌদি বিনিয়োগ মন্ত্রণালয় হতে উচ্চ পর্যায়ের প্রতিনিধি পাঠানো হবে বলে জানান। উভয়ই আশা প্রকাশ করেন যে দুই মুসলিম দেশের মধ্যে আগামী দিনে একটি অনুকূল বাণিজ্য ও বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

‘ভিশন ২০৩০’ এর আওতায় সৌদি আরবের সাম্প্রতিক অভূতপূর্ব আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন উপদেষ্টা সালমান এফ রহমান। একই সঙ্গে বাংলাদেশ সরকারের বিনিয়োগ বান্ধব নীতি ও বিভিন্ন সুবিধা তুলে ধরে আরও বেশি সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা আশা প্রকাশ করেন যে আগামী দিনে দুদেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য আরও বৃদ্ধি পাবে। সৌদি বিনিয়োগ মন্ত্রী এ সময় বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নয়নের উল্লেখ করে বাংলাদেশের প্রতি সৌদি আরবের অব্যাহত সমর্থনের আশ্বাস পুনর্ব্যক্ত করেন।

এসময় বৈঠকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, প্রতিনিধিদলের সদস্য এবং দূতাবাসের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিলের পানিতে ডুবে ভাই-বোন নিহত

সৌদি ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করা হবে

আপডেট টাইম : ০১:০২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩