ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

নেপালকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩
  • ২০৩ বার

নেপালকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশের নারী ফুটবলাররা। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে ৩-১ গোলে হারিয়েছে শামসুন্নাহারের দল। তবে প্রথমার্ধে আঘাত পাওয়ায় বাংলাদেশের দ্বিতীয় অর্ধে অধিনায়ক শামসুন্নাহারকে ছাড়াই খেলতে হয়।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটেই গোল পায় বাংলাদেশ। গোলের সূচনা করেন ঘরোয়া লিগে সর্বোচ্চ গোলদাতা আকলিমা। আজকে গোল দেওয়ার তালিকায় ওঠে এসেছে আকলিমা খাতুন, শামসুন্নাহার জুনিয়র ও শাহেদা আক্তার রিপা।

পরের গোলটি হয় ম্যাচের ১৩ মিনিটে। এসময় অধিনায়ক শামসুন্নাহার জুনিয়রের গোলে ব্যবধান দিগুণ করে বাংলাদেশ। শেষ সময়ে গোলটি করে শাহেদা আক্তার। ডান প্রান্ত থেকে দুর্দান্ত শটে গোলটি করেন শাহেদা। এতে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

ম্যাচের তৃতীয় গোলটি করে নেপালের মানমায়া দামাই। নেপালের পক্ষে একমাত্র গোলটি হয় খেলার ২৪ মিনিটে কর্নার থেকে।

এদিকে, প্রথমার্ধে শামসুন্নাহার আঘাত পাওয়ায় দ্বিতীয়ার্ধে তাকে ছাড়াই নামে বাংলাদেশ। স্বাভাবিকভাবে দাঁড়াতে না পারায় তার বদলে আইরিনকে নামান কোচ।

এই জয়ে শামসুন্নাহাররা ৩ পয়েন্ট নিয়ে সাফ পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করে। আগামী রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

নেপালকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের

আপডেট টাইম : ০২:২৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩