ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

২০২৫ সাল থেকে নতুন পাঠ্যক্রমে শিক্ষাদান করা হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
  • ২৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ২০২৫ সাল থেকে নতুন পাঠ্যক্রমে শিক্ষাদান করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (২০ জানুয়ারি) পুরান ঢাকার সেন্ট গ্রেগ্ররী হাই স্কুল এন্ড কলেজে ‘মিশন উইথ এ ভিশন’ প্রতিপাদ্যে প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রদের সংগঠন দ্যা গ্রেগরিয়ান সোসাইটি ‘টিজিএস ডে-২০২৩’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের অগ্রযাত্রায় শিক্ষার্থীরাই অগ্রণী ভূমিকা পালন করে। আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। সেজন্য শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে। পড়ালেখাসহ সকল কাজে শিক্ষার্থীদের স্মার্ট হতে হবে। তাহলেই স্মার্ট বাংলাদেশ বাস্তবে রূপ পাবে। প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণ হবে এবং আগামী ২০২৫ সাল থেকে নতুন পাঠ্যক্রমে শিক্ষাদান করা হবে।

মন্ত্রী আরও বলেন, মাননীয় প্রাধামন্ত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশের মন্ত্র দিয়েছে তাতে গ্রেগরীয়ানরা সর্বাগ্রে এগিয়ে থাকবে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় বর্তমানে দেশের প্রত্যন্ত অঞ্চল বলে কিছু নেই। আমরা এখন খুব সহজেই দেশের যেকোনো অঞ্চলের সাথে সহজে যোগাযোগ করতে পারি। আমরা চাই শিক্ষাব্যবস্থায় রূপান্তর আনতে আর সে পথেই হাঁটছি।

তিনি আরও বলেন, সেন্ট গ্রেগরীর ছাত্ররা বরাবরই দেশের নেতৃত্ব দানে অগ্রজ ভূমিকা পালন করে আসছে। শিক্ষার্থীদের দক্ষতার দিক দিয়ে আরও সমৃদ্ধশালী করতে হবে। সেন্ট গ্রেগরীর শিক্ষার্থীরা সেভাবেই এগিয়ে যাচ্ছে। বক্তৃতার এক পর্যায়ে স্মৃতিচারণ করে তিনি বলেন, বাংলাদেশের প্রথম প্রাধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ এ প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন। আমার পরিবারের সদস্যরাও এ প্রতিষ্ঠানে শিক্ষাগ্রহণ করেছে সেই সুবাদে আমি এই প্রতিষ্ঠানকে আমার নিজের প্রতিষ্ঠান বলেও মনে করি।

বিশেষ অতিথির বক্তব্যে সেন্ট গ্রেগরী হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার উজ্জ্বল প্লাসিড পেরেরা বলেন, শিক্ষার দিক দিয়ে সেন্ট গ্রেগরী অনেক এগিয়ে যাচ্ছে। আজকের এই মিলন মেলায় সাবেক ও বর্তমান অনেক শিক্ষার্থী উপস্থিত আছেন। দেশের অগ্রযাত্রায় গ্রেগরীয়ানরা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। দেশে-বিদেশে তারা সর্বত্র ছড়িয়ে আছে। একজন শিক্ষার্থীকে শিক্ষিত হওয়ার পাশাপাশি অন্যান্য গুণাবলী গুলোও অর্জন করতে হবে। আমরা চাই গ্রেগরীয়ানরা আরো এগিয়ে যাক।

ইউসুফ রেজাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সৈয়দ এ হাবিব। এসময় অনুষ্ঠানে দ্যা গ্রেগরীয়ান সোসাইটির প্রেসিডেন্ট ইউসুফ রাহমান, রাজনীতিবিদ ও প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র মুজাহিদ হোসেন সেলিম, প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

২০২৫ সাল থেকে নতুন পাঠ্যক্রমে শিক্ষাদান করা হবে

আপডেট টাইম : ১২:১২:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩