ঢাকা ১১:১৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দেশের সব ব্যাংককে সতর্ক করলো কেন্দ্রীয় ব্যাংক ক্রিশ্চিয়ানো রোনালদোর বিয়ের গুজবে আসল দম্পতির বিয়ে নিয়ে বিপাক ১০ ঘণ্টার ব্যবধানে দেশের ইতিহাসে লোডশেডিংয়ের নতুন রেকর্ড তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে মার্কিন রাষ্ট্রদূত, ইলিশ-রসমালাইয়ের স্বাদে আপ্লুত কলম্বিয়া ও পার্শ্ববর্তী দেশে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮ শিক্ষা মন্ত্রণালয় ঘিরে গুজবের ঝড় ‘ম্যানেজিং কমিটির দায়িত্বে শিক্ষক নিয়োগের কোনো সিদ্ধান্ত হয়নি’ এখন সময় দেশ গড়ার, জনগণের জন্য কাজ করার: প্রধানমন্ত্রী হেফাজত আমিরকে বুকে জড়িয়ে ধরলেন প্রধানমন্ত্রী দেশে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

টিএসসিতে শব্দদূষণ নিয়ন্ত্রণের দাবিতে অভিনব প্রতিবাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • ১৩৪ বার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে মাত্রাতিরিক্ত শব্দদূষণ নিয়ন্ত্রণের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে সাউন্ড বক্স বাজিয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
গতকাল শনিবার রাতে সাউন্ড বক্স বাজিয়ে এই অভিনব প্রতিবাদ করেন তারা। রাত পৌনে ৯টায় শুরু হয়ে যা চলে রাত ১১টা পর্যন্ত। এসময় উপাচার্যের বাসভবনের সামনে বিভিন্ন হিন্দি গান পরিবেশন করা হয়।

ঢাবির শামসুন নাহার হলের শিক্ষার্থী ইরিত্তা বলেন, ‘টিএসসিতে শব্দ দূষণের সমস্যাটা পুরোনো। এখন টিএসসিতে বহিরাগতরা কোনো অনুমতি ছাড়া নিয়মিত গানবাজনা ও সমাবেশ করছে। এমনকি রাত ১২টার পরেও গানবাজনা হয়। সবচেয়ে বেশি সমস্যায় পড়ে শামসুন নাহার হল ও রোকেয়া হলের শিক্ষার্থীরা। এক্ষেত্রে প্রশাসন নিশ্চুপ ভূমিকা পালন করছে।’

তিনি আরও বলেন, ‘নভেম্বর-ডিসেম্বর পরীক্ষার সিজন। এই সময়েও এগুলো হচ্ছে। প্রশাসন তো এগুলো জানে। প্রশাসন এসব বন্ধ করার আশ্বাস দিলেও দৃশ্যমান কিছু দেখি নাই। তাই উপাচার্যের বাসার সামনে গান বাজিয়ে প্রতিবাদ করছি। এতে অন্তত উপাচার্য স্যার বুঝুক, আমাদের কেমন অনুভূতি হয়।’

পরে পরে রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও দায়িত্বশীলদের আশ্বাসে কর্মসূচি শেষ করা হয়।

এদিকে শিক্ষার্থীদের দাবির মুখে ক্যাম্পাসে সন্ধ্যা ৬টার পর থেকে মাইক বাজিয়ে যে কোনো অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাত ১১টার দিকে জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উচ্চস্বরে স্পিকার/মাইক/গাড়ির হর্ণ বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ বজায় রাখার লক্ষ্যে সন্ধ্যা ৬টার পর টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, হল ও আবাসিক এলাকায় স্পিকার/মাইক ব্যবহার করে কোনো অনুষ্ঠান করা যাবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দেশের সব ব্যাংককে সতর্ক করলো কেন্দ্রীয় ব্যাংক

টিএসসিতে শব্দদূষণ নিয়ন্ত্রণের দাবিতে অভিনব প্রতিবাদ

আপডেট টাইম : ১১:১২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪