ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল কিশোরগঞ্জের স্বাস্থ্যখাতসহ সার্বিক উন্নয়নে কাজ চলছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম সংসদ থেকে ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী আরও বাড়ল দেশের রিজার্ভ দায়িত্বের বাইরে কেউ যেন মন্তব্য না করে : প্রধানমন্ত্রী সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে চাই যুদ্ধের মধ্যেই সেনাদের জানাজায় লাখো ইরানির ঢল বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার সবার আগে : ডিএসসিসি প্রশাসক প্রথম অধিবেশন ঘিরে অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিং নির্দেশনা ইরাকের মাটির নীচে ইরানের ‘মিসাইল সিটি’

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নতুন সচিব আবদুল খালেকের যোগদান, ফুলেল শুভেচ্ছায় বরণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২২:৪৮ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ৯ বার

Oplus_16908288

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নতুন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অভিজ্ঞ প্রশাসনিক কর্মকর্তা আবদুল খালেক। মন্ত্রণালয়ে যোগদানকালে কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। নতুন সচিবকে স্বাগত জানাতে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এর আগে গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আবদুল খালেককে চুক্তিভিত্তিকভাবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব পদে নিয়োগ দেওয়া হয়। সরকারি চাকরি আইন-২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী, অন্য কোনো পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। তার বিরুদ্ধে অদক্ষতা ও বদলি বাণিজ্যের অভিযোগ ওঠার পর সরকার এ সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা আবদুল খালেক দীর্ঘ প্রশাসনিক জীবনে দক্ষ ও পেশাদার কর্মকর্তা হিসেবে সুনাম অর্জন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জনের পর ১৯৮৬ সালে তিনি প্রশাসন ক্যাডারে যোগদান করেন।

কর্মজীবনে তিনি সহকারী কমিশনার, উপজেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসকসহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি যশোর ও চাঁদপুর জেলার জেলা প্রশাসক হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

এ ছাড়া দিনাজপুর ও জাগীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় সরকার বিভাগ, ভূমি মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, বাণিজ্য ও নৌ-পরিবহণ মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করেছেন।

তিনি বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট করপোরেশন (বিআইডব্লিউটিসি), বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন (বিআরটিসি) এবং বোর্ড অব ইনভেস্টমেন্টে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

প্রশাসনিক সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময় তাকে দফায় দফায় পদোন্নতি বঞ্চিত করা হয় এবং দীর্ঘদিন ডাম্পিং পোস্টিংয়ে রাখা হয়েছিল। পরবর্তীতে ‘চব্বিশের গণ-অভ্যুত্থান’-এর পর নির্যাতিত কর্মকর্তা হিসেবে তাকে ভূতাপেক্ষভাবে অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি দেওয়া হয়।

নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার বাউসি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আবদুল খালেক। তার স্ত্রী রুবিনা খালেক একজন কলেজ শিক্ষক। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক। বর্তমানে তিনি অফিসার্স ক্লাব ঢাকার কোষাধ্যক্ষ দায়িত্ব পালন করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নতুন সচিব আবদুল খালেকের যোগদান, ফুলেল শুভেচ্ছায় বরণ

আপডেট টাইম : ০২:২২:৪৮ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬