ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

জাবি শিক্ষক সমিতির নির্বাচন রুখে দেওয়ার ঘোষণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • ১৪৫ বার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামিকাল অনুষ্ঠিতব্য শিক্ষক সমিতির নির্বাচন রুখে দেওয়ার ঘোষণা দিয়েছেন শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব তৌহিদ মোহাম্মদ সিয়াম। ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়ে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পর পর দুইটি পোস্টে তিনি এ ঘোষণা দেন। এ ঘোষণার পর আরেকটি ফেসবুক পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষক সমিতির বর্তমান সভাপতি অধ্যাপক মো. মোতাহার হোসেন।

ফেসবুকের প্রথম পোস্টে তৌহিদ মোহাম্মদ সিয়াম বলেন, ‘আগামীকালের জাবি শিক্ষক সমিতির নির্বাচন রুখে দাও। আগে জাকসু পরে বাকিসব।’ অপর ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘আগামীকাল শিক্ষক সমিতির নির্বাচন। বিগত আমলগুলোতে সবচেয়ে বড় স্টেকহোল্ডার ছাত্র প্রতিনিধিত্ব তৈরি না করেই অন্যান্য স্টেকহোল্ডারদের প্রতিনিধি নির্বাচন করা হয়েছে। এবার আর তা হবে না। ছাত্র সংসদ (জাকসু) এর নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়ে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবেনা। আগে জাকসু পরে বাকিসব। কেউ শিক্ষার্থীদের মতের বাইরে গিয়ে জোরপূর্বক কিছু করতে চাইলে ফলাফল ভালো হবে না।’

অপরদিকে এমন ঘোষণার প্রতিক্রিয়ায় শিক্ষক সমিতির বর্তমান সভাপতি অধ্যাপক মোতাহার হোসেন লিখেন, ‘জাবি শিক্ষক সমিতি জাকসু নির্বাচনের জন্য প্রশাসনের কাছে কয়েক দফা দাবি জানিয়েছে। আমরা বাংলাদেশের একমাত্র শিক্ষক সমিতি যারা বিভিন্নভাবে আন্দোলনের সঙ্গে ছিলাম। তাছাড়াও, ইতোমধ্যে শিক্ষক সমিতির ১৫ টি পদের মধ্যে ১৪ জন নির্বাচিত হয়েছেন। শুধু একটি পদের নির্বাচন কাল। অধিকন্তু, এই নির্বাচনে প্রশাসনের কোনো ধরনের অংশগ্রহণ বা ইনভলবমেন্ট নাই, পুরোপুরি শিক্ষকদের বিষয়। তাই আমি শিক্ষার্থীদের অনুরোধ করছি শিক্ষার্থী-শিক্ষক সম্পর্ককে ঝুঁকিতে না ফেলে বরং শিক্ষক-শিক্ষার্থী মিলে জাকসু নির্বাচনের জন্য আন্দোলন গড়ে তুলি। আগামী কাল নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে শিক্ষার্থী নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

জাবি শিক্ষক সমিতির নির্বাচন রুখে দেওয়ার ঘোষণা

আপডেট টাইম : ০৫:৫৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪