ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

রাষ্ট্রদ্রোহ মামলা থেকে অব্যাহতি পেলেন তারেক রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৩:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • ১৪৯ বার

জয়পুরহাটে সাড়ে ৯ বছর আগে করা রাষ্ট্রদ্রোহ ও মানহানি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে মামলাটি নিষ্পত্তি করে দেওয়া হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাটের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ আদেশ দেন।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০১৪ সালে লন্ডনে বক্তব্য দিয়েছিলেন। ওই বক্তব্যে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মন্তব্য করেন। তার বক্তব্য নিয়ে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। এরপর ২০১৫ সালের ২৮ মে বর্তমানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা বাদী হয়ে তারেক রহমানের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় রাষ্ট্রদ্রোহ ও মানহানির একটি মামলা করেন। পুলিশ এই মামলায় আদালতে ২০১৬ সালের ৩ নভেম্বর অভিযোগপত্র দাখিল করেন। শুনানি শেষে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম সুন্দর রায় এ মামলা থেকে তারেক রহমানকে অব্যাহতি দিয়ে মামলাটি খারিজ করে দিয়েছেন।

আসামিপক্ষের আইনজীবী নাজমুল ইসলাম জনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল। মামলাটি দায়ের পর থেকে বাদী নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা আদালতে উপস্থিত হননি। আদালত তারেক রহমানকে মামলা থেকে খালাস দিয়ে মামলাটি খারিজ করে দিয়েছেন।

চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পিপি এটিএম মুজাহিদ আজিজ মনা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলায় কোনো উপাদান ছিল না। আদালত তারেক রহমানকে অব্যাহতি দিয়ে মামলাটি খারিজ করে দিয়েছেন। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে এ মামলাটি দায়ের করা হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

রাষ্ট্রদ্রোহ মামলা থেকে অব্যাহতি পেলেন তারেক রহমান

আপডেট টাইম : ০৬:৫৩:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪