ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফয়েজ উদ্দিন মানিক গোপদিঘী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি মনোনয়নে যোগ্য দাবিদার আমিই বিশ্বের সেরা ফুটবলার—এমবাপ্পে ওয়াটার এটিএমের নিয়মিত রক্ষণাবেক্ষণে জোর দিলেন এলজিআরডি মন্ত্রী টাকা ছাপতে এক বছরে দ্বিগুণ অর্থ খরচ করেছে বাংলাদেশ ব্যাংক রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী রাজধানীর প্রধান সড়কে অননুমোদিত ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরী, পাত্র কে ১৫ সেপ্টেম্বর সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি দেশে মোবাইল সংযোগ ১৯ কোটি ১০ লাখ: আইসিটি মন্ত্রী গর্ভাবস্থায় কোন ফলগুলো বেশি উপকারী

দুই মোটরসাইকেলের সংঘর্ষে শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • ১৫১ বার

মেহেরপুরে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে রোমানা আক্তার (৩৫) নামের এক শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১২টায় মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাঁড়াডোব নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রোমানা আক্তার মেহেরপুর শহরের ক্যশবপাড়া এলাকার খোকন মোল্লার মেয়ে।

এ ঘটনায় আহতরা হলেন—গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের হাফিজুল ইসলামের ছেলে সোহেল রানা (২৮), একই গ্রামের রবিউল ইসলামের ছেলে মাসুম রানা (৩৫), ঝিনাইদহ সদর উপজেলার সিকারপুর গ্রামের ফটিক বিশ্বাসের ছেলে লুৎফর রহমান (২৫) ও ছাতিয়ান গ্রামের আরিফুল ইসলামের ছেলে রাজু আহমেদ জয় (২৩)।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি বানী ইসরাইল বলেন, নিহত রোমানা আক্তার একজন শিক্ষানবিশ আইনজীবী। মোটরসাইকেলযোগে মেহেরপুর থেকে গাংনীর উদ্দেশে যাচ্ছিলেন। উপজেলার গাঁড়াডোব নামক স্থানে পৌঁছালে সামনের দিক থেকে আসা অপর মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে আইনজীবী রোমানা রাস্তার ওপর ছিটকে পড়লে অপর একটি মোটরসাইকেল তাকে চাপা দিলে সে গুরুতর আহত হন। এ সময় তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

অপর আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন আহতরা।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক আব্দুল্লাহ আল মারুফ বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

গাংনী থানার ওসি বানী ইসরাইল বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফয়েজ উদ্দিন মানিক গোপদিঘী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি মনোনয়নে যোগ্য দাবিদার

দুই মোটরসাইকেলের সংঘর্ষে শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু

আপডেট টাইম : ০৬:৫০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪