ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন নিজামী, যা বললেন ছেলে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • ১৪১ বার

পার্শ্ববর্তী দেশের ইঙ্গিতে জামায়াতে ইসলামীর প্রয়াত আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে ১০ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় বলে মন্তব্য করেছেন তার ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন। আজ বুধবার হাইকোর্টের রায়ে মাওলানা নিজামীকে খালাস দেওয়ার পর এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার নাজিব মোমেন বলেন, ‘১০ ট্রাক অস্ত্র মামলায় বেকসুর খালাসের মাধ্যমে প্রমাণ হলো মাওলানা নিজামীকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মৃত‍্যুদণ্ড দেওয়া হয়েছিল। বাবা নিরপরাধ ছিলেন তা আবারও প্রমাণিত হলো। পার্শ্ববর্তী দেশের ইঙ্গিতে আমার বাবাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অথচ এই মামলায় তার সংশ্লিষ্টতার কোনো প্রমাণ সরকারপক্ষ আদালতে হাজির করতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘আজকে এই মামলায় বেকসুর খালাস পাওয়ার মাধ্যমে প্রমাণিত হলো মামলাটি রাজনৈতিক উদ্দেশ‍্য প্রণোদিত ছিল। আমি এই বিচারের নামের প্রহসনের সঙ্গে জড়িত সবার বিচার দাবি করছি। একইভাবে তথাকথিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালেও তথ্যপ্রমাণ ছাড়া মাওলানা নিজামীকে ফাঁসি দেওয়া হয়, যা বিচারিক হত‍্যার নামান্তর। আইনের শাসন নিশ্চিত করার লক্ষ্যে এই হত‍্যাকাণ্ডসহ ফ‍্যাসিবাদী হাসিনার আদালতে সংঘটিত সব রাজনৈতিক বিচারিক হত‍্যাকাণ্ডের কমিশন গঠন করে সুষ্ঠ তদন্ত ও বিচার দাবি করছি।’

উল্লেখ্য, আজ বহুল আলোচিত চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় প্রয়াত জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড ও অর্থদণ্ড থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন নিজামী, যা বললেন ছেলে

আপডেট টাইম : ০৫:৩৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪