ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নিকলী-বাজিতপুরের সাবেক ইউএনও সোহানা নাসরিন এবার কিশোরগঞ্জের ডিসি জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • ১৬৯ বার

রাজধানীর কড়াইলে বৌ-বাজার বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিসের সাত ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ বুধবার ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম গণমাধ্যমকে জানান, বিকেল ৫টা ১২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে বিকেল সোয়া ৪টার দিকে হঠাৎ আগুন লাগে এ বস্তিতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট রওয়ানা দেয়। তবে রাস্তায় যানজটের কারণে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছাতে দেরি হয়।

ডিউটি অফিসার রাকিবুল ইসলাম জানান, বিকেল ৪টা ৩৯ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণ শুরু করে। এরপর সাত ইউনিট কাজ করে। আগুন নিয়ন্ত্রণে আসে ৫টা ১২ মিনিটে। তবে আগুন এখনো নির্বাপণ হয়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা সম্ভব হচ্ছে না। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নিকলী-বাজিতপুরের সাবেক ইউএনও সোহানা নাসরিন এবার কিশোরগঞ্জের ডিসি

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

আপডেট টাইম : ০৬:৩২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪