ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ষষ্ঠ ধাপেও বিশাল জয়ের পথে আ’লীগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুন ২০১৬
  • ৩৫০ বার

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ষষ্ঠ ও শেষ ধাপেও বিশাল জয়ের পথে এগিয়ে চলেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার রাত সাড়ে ১১টা পর্যন্ত ৫০০ টি ইউনিয়নে বেসরকারিভাবে পাওয়া ফলাফলে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা ২৮২ টিতে চেয়ারম্যান পদে জয় পেয়েছেন।

প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি ধানের শীষ প্রতীকে ৫০টি, সংসদের বিরোধী দল জাতীয় পার্টি লাঙল প্রতীকে ১৪টি, স্বতন্ত্র ১১৮ ও অন্যান্য প্রার্থীরা ৩৬টিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর আগে সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত ষষ্ঠ ধাপে ৬৯৮টি ইউনিয়নে ভোট গ্রহণ হয়। এই নির্বাচনেও সারা দেশে ব্যাপক সহিংসতা, জাল ভোট, কেন্দ্র দখল আর অনিয়ম হয়েছে। বিচ্ছিন্ন এসব ঘটনায় রাত পর্যন্ত নোয়াখালী, ময়মনসিংহ, ফেনী ও সুনামগঞ্জে ৪ জন নিহত ও কয়েকশ’ মানুষ আহত হয়েছেন।

উল্লেখ্য, এর আগের পাঁচ ধাপে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থীরা ২ হাজার ২৬৭ ইউপিতে ও ধানের শীষের প্রার্থীরা ৩১০ ইউপিতে জয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হয়ে চেয়ারম্যান হয়েছেন ৬৯৬ জন। চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের ২২০ জনের বেশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর বাইরে চট্টগ্রামের সাতকানিয়ার সোনাকানিয়া ও রাঙামাটির কাউখালীর ফটিকছড়িতে স্বতন্ত্র দুই চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ইসির হিসাবে প্রথম ধাপে ৭৪ শতাংশ, দ্বিতীয় ধাপে ৭৮ শতাংশ, তৃতীয় ধাপে ৭৬ শতাংশ, চতুর্থ ধাপে ৭৭ শতাংশ ও পঞ্চম ধাপে ৭৬ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে।–যুগান্তর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ষষ্ঠ ধাপেও বিশাল জয়ের পথে আ’লীগ

আপডেট টাইম : ১২:৩২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুন ২০১৬