ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বাজেট নিয়ে ভাঙ্গা রেকর্ড বাজাচ্ছে বিএনপি: শেখ সেলিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০১৬
  • ৪২৩ বার

প্রস্তাবিত বাজেট নিয়ে বিএনপি যে মূল্যায়ন করেছে, তাকে পুরনো ও ভাঙ্গা রেকর্ড বাজানোর সঙ্গে তুলনা করেছেন আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম।

শুক্রবার ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জাতীয় সম্মেলনের ঘোষণাপত্র উপ-কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

শেখ সেলিম বলেন, ‘প্রতি বছরই বাজেট শেষে বিএনপি একই ধরনের বক্তব্য দিয়ে আসছে। তারা তাদের সেই পুরনো ভাঙ্গা রেকর্ড বাজিয়েই যাচ্ছে।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন।

প্রস্তাবিত ওই বাজেটকে ‘প্রতিক্রিয়াশীল’আখ্যায়িত করে বিএনপি বলেছে, ‘এতে বিনিয়োগের কোনো দিক-নির্দেশনা নেই। কোটি কোটি শিক্ষিত বেকার, সেই বেকারত্বের বিষয়ে এই বাজেটে কোনো ফোকাস নেই।’

তবে বাজেটকে উন্নয়নশীল বাজেট অভিহিত করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সেলিম বলেন, বাজেট প্রতিক্রিয়ায় বিএনপি বছরের পর বছর একই কথা বলে আসছে।

সংবাদ সম্মেলনের আগে ১০ ও ১১ জুলাই দলের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে ঘোষণাপত্র উপ-কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন ও বিএম মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বাজেট নিয়ে ভাঙ্গা রেকর্ড বাজাচ্ছে বিএনপি: শেখ সেলিম

আপডেট টাইম : ০৯:৪৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০১৬