ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

বাবা আমি তো ডিজিটাল না, এনালগ : রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০১৬
  • ৩৩৭ বার

২০১৬-১৭ অর্থবছরের বাজেট অধিবেশন চলাকালে বিকেল সাড়ে ৪টার দিকে লাউঞ্জে এসে সাংবাদিকদের সঙ্গে হাস্যেরসে মেতে উঠেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এর আগে সংসদ ভবনের ছয় তলায় অধিবেশন কক্ষে অর্থমন্ত্রীর বাজেট উপস্থাপনা প্রত্যক্ষ করেন রাষ্ট্রপতি। সেখান থেকে সংসদ ভবনে নিজের চেম্বারে ফেরার সময় ঢোকেন সাংবাদিক লাউঞ্জে। প্রটোকলের মধ্যেই চেয়ারে বসে প্রায় ১০ মিনিট গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।

এসময় রাষ্ট্রপতি বলেন, ডেবিট কার্ড,

ক্রেডিট কার্ড আমি বুঝি না। আমি টেহাও জমা দেই চেকের মাধ্যমে। এসময় এক সাংবাদিক রাষ্ট্রপতিকে বলেন, স্যার, সরকার তো ডিজিটাল। একথা বলার পর রাষ্ট্রপতি বলেন, বাবা আমি তো ডিজিটাল না, এনালগ।

এসময় তিনি স্বভাবসূলভ ভঙ্গিতে সাংবাদিকের কুশল জানতে চান। সাংবাদিকরা রাষ্ট্রপতিকে কাছে পেয়ে তার শরীরের খোঁজ-খবর জানতে চান।

রাষ্ট্রপতি এসময় বলেন, আমি যখন এখান থেকে যাই, তখন ছিলাম ৬৮ কেজি, এখন ৬৯ কেজি। এই কয়েক বছরে এক কেজি বাড়ছে। এই এক কেজি বাড়ছে খোয়াড়ের মধ্যে থাকি তো, তাই। খোয়াড়ের মধ্যে থাকলে ওজন বাড়ে।

এসময রাষ্ট্রপতি পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের খোঁজ-খবর নেন। লাউঞ্জে সাংবাদিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা ঠিকমতো আছে কি না জানতে চান রাষ্ট্রপতি।

স্পিকার হিসেবে দায়িত্ব পালনের সময় মাঝে মধ্যেই সাংবাদিক লাউঞ্জে যেতেন মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতি হিসেবে এ নিয়ে পঞ্চমবারের মতো সাংবাদিকদের লাউঞ্জে এসে শুভেচ্ছা বিনিময় করলেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

বাবা আমি তো ডিজিটাল না, এনালগ : রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১০:৩৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০১৬