ঢাকা ১০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

আগামী বছর থেকে বন্ধ পাম অয়েল বিক্রি!

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২
  • ১৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী বছর থেকে বাজারে পাম অয়েল বিক্রি করা যাবে না। একই সঙ্গে খোলা সয়াবিন বিক্রি বন্ধের ব্যাপারেও উদ্যোগ নেওয়া হবে। এমনটা জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এমনটা জানান সচিব।
সচিব জানান, খোলা বাজারে সয়াবিন তেল বলে পাম অয়েল বিক্রি করার অভিযোগ আছে। এটা নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ রয়েছে। শিল্প মন্ত্রণালয়ের একটা আইন আছে এ বিষয়ে।

সেই আইন অনুযায়ী মন্ত্রণালয় পদক্ষেপ গ্রহণ করে।
তপন কান্তি ঘোষ জানান, যেহেতু সয়াবিন তেলের দাম কমে যাচ্ছে, তাই কিছু দিনের মধ্যে এটা কঠোরভাবে বাস্তবায়ন করতে পারবো। সেক্ষেত্রে সয়াবিন তেল খোলা পাওয়া যাবে না। প্যাকেটে বিক্রি করতে হবে।
সচিব জানান, ১৯৫৬ সালের আইন অনুযায়ী সরকার কিছু পণ্যের দাম নির্ধারণ করে দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু ২০১৮ সালের আইন অনুযায়ী কিছু পণ্যের দাম কৃষি মন্ত্রণালয় নির্ধারণ করবে। এ বিষয়ে সমন্বয় করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

আগামী বছর থেকে বন্ধ পাম অয়েল বিক্রি!

আপডেট টাইম : ০৯:৪৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২