ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

গভীর রাতে দুস্থ ও ক্ষুধার্ত মানুষ খুঁজতেন সালমান খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৬:০৮ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২
  • ১৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউড সুপারস্টার সালমান খান। দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাকে ‘ভাইজান’ বলেও ডাকা হয়। এবার এই অভিনেতার আরো একটি মহানুভবতা গল্প শোনালেন অভিনেত্রী আয়েশা জুলকা। তিনি জানান, সিনেমার সেটের বাড়তি খাবার যত্ন করে প্যাকেট করতেন সালমান। এরপর গভীর রাতে খুঁজে খুঁজে দুস্থ ও ক্ষুধার্ত মানুষকে খাওয়াতেন এই অভিনেতা।

আয়েশা জুলকা বলেন, ‘সালমানকে আমার খুব ভালো লাগে কারণ মানুষ হিসেবে তিনি অসাধারণ। আমার মনে আছে, শুটিং শেষে আমরা যখন বাড়ি ফিরতে তিনি খাবার প্যাকেট করতেন। রাত হয়ে গেলে ক্ষুধার্ত ও দুস্থ মানুষ খুঁজতে বের হতেন। রাস্তার পাশে ঘুমন্ত মানুষকে জাগিয়ে খাবার দিতেন। অনেক সময় গাড়ি থেকে নেমে ক্ষুধার্তদের হাতে খাবার তুলে দিতেন। অভিনেতা হিসেবে তো বটেই, মানুষ হিসেবেও তিনি খুব ভালো।’

উল্লেখ্য, নব্বইয়ের দশকের সাড়া জাগানো বলিউড অভিনেত্রী আয়েশা জুলকা। ‘কুরবান’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন এই অভিনেত্রী। এতে তার বিপরীতে ছিলেন সালমান। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে ভক্তদের মনে জায়গা করে নিয়েছিলেন ‘জো জিতা ওহি সিকান্দার’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী। সর্বশেষ ২০১৮ সালে ‘জিনিয়াস’ সিনেমায় দেখা যায় তাকে

চার বছর পর ওয়েব সিরিজের হাত ধরে নতুন অধ্যায় শুরু করছেন আয়েশা জুলকা। অন্যদিকে, ‘টাইগার ৩’-র কাজ নিয়ে ব্যস্ত সালমান। আগামী বছর এপ্রিলে মুক্তি পাবে টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। সালমানের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। হিন্দির পাশাপাশি তামিল এবং তেলুগু ভাষাতেও মুক্তি পাবে এই ছবি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে

গভীর রাতে দুস্থ ও ক্ষুধার্ত মানুষ খুঁজতেন সালমান খান

আপডেট টাইম : ০৭:৪৬:০৮ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২