ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সর্বহারা দলের চরমপন্থী নেতা গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৩:০৪ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২
  • ২৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ খুনসহ ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং সর্বহারা দলের চরমপন্থী নেতা শুক্কুর আলী (৫০) এবং তার প্রধান সহকারী দূর্ধর্ষ ডাকাত দিদার মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাব-৩।

মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার দুপুরে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, ২০১১ সালের সেপ্টেম্বরে সর্বহারা পার্টির চরমপন্থী নেতা শুক্কুর আলী নেত্রকোনার খালিয়াজুড়িঁ থানা এলাকার একটি বাড়ির দেয়াল ভেঙে তার দলসহ বাড়িতে প্রবেশ করে স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুট করে।

লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, ডাকাতির ঘটনায় ভুক্তভোগী মনোরঞ্জন সরকারের ছেলে বাঁধা দিলে তাকে রামদা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে শুক্কুর আলী ও তার সহযোগীরা।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তার দিদার ওই হত্যাকাণ্ডে তার চাচা শুক্কুর আলীর প্রধান সহকারী হিসেবে ভূমিকা পালন করে। খুনসহ ডাকাতির ঘটনায় খালিয়াজুড়ি থানায় মামলা হয়।

র‍্যাব-৩ এর অধিনায়ক আরও বলেন, মামলার বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ২০১৯ সালে আসামিদের বিরুদ্ধে যাবজ্জীবন সাজা প্রদান করলে গ্রেফতার এড়াতে তারা এলাকা ত্যাগ করে নারায়ণগঞ্জে স্থায়ীভাবে বসবাস শুরু করে।

প্রায় তিন বছর পালিয়ে থাকার পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সর্বহারা দলের চরমপন্থী নেতা গ্রেপ্তার

আপডেট টাইম : ০৭:৪৩:০৪ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২