ঢাকা ১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌদির রাজধানীতে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ ম্যানেজিং কমিটির সভাপতির হতে লাগবে স্নাতক বা সমমানের ডিগ্রি ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় জীবিকা ও নিরাপত্তাকে গুরুত্ব দেওয়ার তাগিদ গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে ভারত ইন্ধন দিচ্ছে: হাসনাত সারাদিন স্বর্ণদ্বীপে কাটিয়ে সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫

আরেকটি ‘মনপুরা’র অপেক্ষায় মিলি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২
  • ২৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ আজ থেকে ১৩ বছর আগে মুক্তি পেয়েছিল গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ নামে একটি সিনেমা। সে সিনেমায় অভিনয় করে ব্যাপক প্রশংসিত হন ফারহানা মিলি। আর সিনেমাটি ব্যবসায়িক দিক থেকে বাম্পারহিট উপাধি হয়। এখনো সিনেবিষয়ক বিভিন্ন আলোচনায় বাণিজ্যিক হিসাবে মনপুরার উদাহরণ টানা হয়। আর বিষয়টি এখনো বেশ উপভোগ করেন মনপুরার পরিখ্যাত ফারহানা মিলি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে মনপুরা নিয়ে আমাকে বলা যায় সবসময়ই নানা দর্শকের বা ভক্তের মুখোমুখি হতে হয়েছে। যারা আমাকে চিনতে পারেন তারা এত আন্তরিকতা নিয়ে বিনয়ের সঙ্গে কথা বলেন, আমি সত্যিই বিস্মিত হই, মুগ্ধ হই। মনপুরা আসলে শিল্পী হিসাবে, অভিনেত্রী হিসাবে এমন কিছু মানুষের মনের মাঝে গেঁথে দিয়েছেন, যারা সত্যিকার অর্থেই মনপুরার পরি চরিত্রটি ভালোবেসেছেন, আমাকে ভালোবেসেছেন। আমি তাদের ভালোবাসা উপলব্ধি করতে পারি।

এক সিনেমা দিয়েই একজন শিল্পীর জীবনে এত এত প্রাপ্তি ঘটতে পারে, আমি নিজেই তার উদাহরণ। মানুষের ভালোবাসাতেই আসলে শিল্পী তার জীবনের স্বার্থকতা খুঁজে পায়, যেমনটা আমি পেয়েছি।’ এ রকম আরেকটি মনপুরা কিংবা পরি চরিত্র মিলির জীবনে দ্বিতীয়বার আসবে কী না তার জানা নেই। তবে এর জন্য আরও অনেক সময় অপেক্ষা করতেও রাজি তিনি। এদিকে সিনেমায় কাজ না করলেও নাটকে মাঝে মধ্যে দেখা যায় এ অভিনেত্রীকে। সম্প্রতি মিলি এবি রোকনের পরিচালনায় ‘বিয়ে বাণিজ্য’ নামে একটি নাটকের কাজ শেষ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌদির রাজধানীতে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

আরেকটি ‘মনপুরা’র অপেক্ষায় মিলি

আপডেট টাইম : ১০:৪৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২