ঢাকা ১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

একদিনে রেকর্ড ৬৩৫ ডেঙ্গি রোগী হাসপাতালে ভর্তি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২
  • ২০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশে ডেঙ্গি জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। ২৪ ঘণ্টায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে রেকর্ড ৬৩৫ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর আগে ২৮ সেপ্টেম্বর দেশে একদিনে সর্বোচ্চ ৫২৪ ডেঙ্গি রোগী শনাক্ত হয়েছিল। এ নিয়ে সারা দেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গি রোগী সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ১৫৮ জনে।

এসময় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়েছে, ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৬৩৫ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৫১৮ এবং ঢাকার বাইরে ১১৭ জন।

চলতি বছরে ১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ১৬ হাজার ৭২৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৪ হাজার ৫১৩ জন।

এদিকে ২৪ ঘণ্টায় ডেঙ্গিতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু নিয়ে এ পর্যন্ত ডেঙ্গিতে মোট মৃত্যু হয়েছে ৫৬ জনের। এ বছর ২১ জুন ডেঙ্গি আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।

গত মাসে দৈনিক গড়ে ৩৩০ জন ডেঙ্গি রোগী জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত মাসে ডেঙ্গিতে ৩৪ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ দিনে একজনের বেশি রোগী মারা গেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

একদিনে রেকর্ড ৬৩৫ ডেঙ্গি রোগী হাসপাতালে ভর্তি

আপডেট টাইম : ১১:১৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২