ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

ইউপি নির্বাচনে ক্ষতিগ্রস্ত কর্মকর্তারা অর্থ সহায়তা পাবেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০১৬
  • ৩৪০ বার

গত পাঁচটি ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন কর্মকর্তা-কর্মচারীরা ক্ষতিপূরণ পাবেন। যেসব কর্মকর্তা-কর্মচারী নিহত ও আহত হয়েছেন তাদের পরিবারকে আর্থিক সহায়তা দেবে নির্বাচন কমিশন (ইসি)। অনুষ্ঠিতব্য ষষ্ঠ ধাপের নির্বাচনেও যদি কেউ হতাহত হন তারাও ক্ষতিপূরণ পাবেন।

জানা যায়, গত পাঁচটি ধাপের নির্বাচনে সাতজন আনসার, দুই পুলিশসহ বেশ কয়েকজন ভোটগ্রহণ কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া নির্বাচনে দায়িত্বরতদের অনেকেই আহত হন। এজন্য ইতিমধ্যেই তালিকার কাজ শুরু করেছে ইসি। যাচাই-বাছাই চলছে বলে সূত্র জানিয়েছে।

ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান জানান, সহিংসতা ছাড়াও নির্বাচনী কাজে দায়িত্বরতদের মধ্যে যারা দুর্ঘটনা কবলিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরও সহায়তা দেয়া হবে।

সূত্র জানায়, নিহতের পরিবারকে সাড়ে ৫ লাখ টাকা, গুরুতর আহত ব্যক্তিকে ১ থেকে ২ লাখ টাকা, যারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তাদের ৫ হাজার টাকা এবং যারা হাসপাতালে ছিলেন তাদের জন্য ১০ থেকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়ার চিন্তা-ভাবনা করা হচ্ছে ইসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ইউপি নির্বাচনে ক্ষতিগ্রস্ত কর্মকর্তারা অর্থ সহায়তা পাবেন

আপডেট টাইম : ১২:০৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০১৬