ঢাকা ১০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

অফিস সময় বাড়তে পারে এক ঘণ্টা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
  • ২১০ বার

হাওর বার্তা ডেস্কঃ বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য কিছুদিন আগে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিল সরকার। এরমধ্যে একটি ছিল সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত যে অফিস সময়, সেখান থেকে দুই ঘণ্টা কমিয়ে আনা। সে অনুযায়ী পরিবর্তিত সময়সূচি ছিল সকাল ৯টা থেকে বিকেল ৩টা। বিদ্যুৎ সংকটের কিছুটা সমাধান হওয়ায় এবার এক ঘণ্টা বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী এক ঘণ্টা বাড়ানো হলে অফিস সময়সূচি হবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি প্রস্তাব প্রস্তুত করা হয়েছে। মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে, অনুমোদনের জন্য প্রস্তাবটি শিগগিরই প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।
সম্প্রতি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছিলেন, পরবর্তী প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত বর্তমান সময়সূচিতেই অফিস চলবে। পরে অফিস সময় অ্যাডজাস্ট করতে পারবো।
উল্লেখ্য, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে তেলের দাম বৃদ্ধি এবং কৃচ্ছতা সাধনের নানা উদ্যোগের মধ্যে চলতি বছরের ২৪ আগস্ট সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্ধারণ করে সরকার।
একইসঙ্গে সব তফশিলি ব্যাংকে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত লেনদেনের সময় নির্ধারণ করে দেওয়া হয়। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

অফিস সময় বাড়তে পারে এক ঘণ্টা

আপডেট টাইম : ০৫:২৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২