ঢাকা ১১:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর আলেমরাই সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর: ধর্মমন্ত্রী ফ্রি ওয়াইফাইয়ের ফাঁদ, তথ্য ও অর্থ সুরক্ষিত রাখবেন যেভাবে গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসের বাড়িতে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা

আজ চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের প্রথম ফ্লাইট যাচ্ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
  • ২২২ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থীদের চীনে যাওয়া শুরু হচ্ছে। শিক্ষার্থীদের নিয়ে প্রথম ফ্লাইটটি সোমবার (২৬ সেপ্টেম্বর) চীনের উদ্দেশে যাত্রা শুরু করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, করোনার কারণে দেশে এসে আটকেপড়া শিক্ষার্থীরা চীনে পড়াশোনা করতে যেতে পারছিল না। কূটনৈতিক প্রচেষ্টায় দীর্ঘদিন পর চীন বাংলাদেশি শিক্ষার্থীদের নিতে রাজি হয়েছে। সোমবার একটি চার্টার্ড ফ্লাইট শিক্ষার্থীদের একটি দল চীনে যাবে।
শনিবার চীনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত লি জিমিং জানান, মহামারি চলাকালে আটকেপড়া বাংলাদেশি শিক্ষার্থীদের ফিরিয়ে নিতে আমরা ভিসা দেওয়া পুনরায় শুরু করেছি। তাদের জন্য নির্ধারিত ছয়টি চার্টার্ড ফ্লাইট চালু হবে। এর মধ্যে প্রথম ফ্লাইট সোমবার (২৬ সেপ্টেম্বর) যাত্রা করবে।
গত ১১ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, আগামী ২৬ সেপ্টেম্বর চার্টার্ড ফ্লাইটে শিক্ষার্থীদের প্রথম ফ্লাইট ঢাকা থেকে কুমিংয়ের উদ্দেশে রওনা করবে বলে আশা করা হচ্ছে। দ্বিতীয় ফ্লাইটি তার দুদিন পর শিক্ষার্থীদের নিয়ে ঢাকা থেকে চীনের গুয়াংজুতে যাবে। পরের মাসে দুটি ফ্লাইট (১০ ও ২৪ অক্টোবর) ঢাকা থেকে কুমিং যাবে। একই মাসে দুটি ফ্লাইট (১২ ও ২৬ অক্টোবর) ঢাকা থেকে চীনের গুয়াংজুতে যাবে।
প্রায় দেড় হাজার শিক্ষার্থী চার্টার্ড ফ্লাইটে চীনে ফিরে যাবে বলে আশা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রয়োজনে আরও চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছিল মন্ত্রণালয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

আজ চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের প্রথম ফ্লাইট যাচ্ছে

আপডেট টাইম : ১০:১১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২