ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

মার্কিন প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
  • ৩২০ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান যারা নিউইয়র্কে ৭৭তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে এসেছেন তাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ও তার স্ত্রী আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রিতে অনুষ্ঠানটি আয়োজন করেন।

হোটেল লোটেতে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, ‘মিস্টার ও মিসেস বাইডেন তাকে (শেখ হাসিনা) অনুষ্ঠানস্থলে উষ্ণ অভ্যর্থনা জানান।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী বাইডেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। তবে তিনি দু’নেতার আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

তিনি বলেন, ‘পরে আমি প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেছিলাম। তিনি উত্তর দিলেন হ্যাঁ আমরা আলোচনা করেছি…আমি তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছি।’

মোমেন বলেন, মার্কিন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জানতে চেয়েছেন এটি কি জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে তার প্রথম অংশগ্রহণ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী উত্তর দিয়েছেন যে এটি জাতিসংঘ সাধারণ পরিষদে তার ১৮তম অংশগ্রহণ।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

মার্কিন প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আপডেট টাইম : ০২:৩৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২